বেসরকারিভাবে হজের খরচ কমল ৮৩ হাজার টাকা

১৪ নভেম্বর ২০২৩, ০১:১৩ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৮ PM
বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে

বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে © ফাইল ছবি

২০২৪ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। মঙ্গলবার (১৪ নভেম্বর) সাধারণ ও বিশেষ দুই ক্যাটাগরির খরচ জানিয়ে দিয়েছে তারা। এবার বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৩ সালের চেয়ে ২০২৪ সালের হজে খরচ কমেছে ৮৩ হাজার ২০০ টাকা।

রাজধানীর বিজয়নগরে একটি হোটেলে বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করেন হাবের সভাপতি এম‌ শাহাদাত হোসেন তসলিম। ঘোষিত প্যাকেজ অনুযায়ী, সাধারণ প্যাকেজের জন্য হজযাত্রীদের খরচ হবে ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা। বিশেষ প্যাকেজের খরচ হবে ৬ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা।

গত বছর বেসরকারি ব্যবস্থাপনায় কোরবানি ছাড়া প্যাকেজ ছিল ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। তখন হাব বলেছিল, প্রত্যেক এজেন্সি হজযাত্রীদের চাহিদা অনুসারে প্যাকেজ করতে পারবেন।

আরো পড়ুন: আজ ডায়াবেটিস দিবস, নিয়ন্ত্রণে ব্যর্থ ৯২ শতাংশ রোগী

গত ২ নভেম্বর সরকারি প্যাকেজ ঘোষণা করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক। এদিন সাধারণ প্যাকেজ ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা ও বিশেষ প্যাকেজে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা খরচ হবে বলে জানানো হয়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন পবিত্র হজ হতে পারে। বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। সরকারি কোটায় ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারি এজেন্সির মাধ্যমে এক লাখ ১৭ হাজার জন হজে যাবেন।

কুয়েটে ফিরছে বৈশাখী মেলা, প্রশাসনের উদ্যোগে উচ্ছ্বসিত শিক্ষ…
  • ০৭ এপ্রিল ২০২৬
ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল কোথায়
  • ০৭ এপ্রিল ২০২৬
জুনিয়রকে মাথা ফাটানোর অভিযোগ, শাস্তি পেলেন ছাত্র ইউনিয়ন নে…
  • ০৭ এপ্রিল ২০২৬
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিএসই বিভাগের বিদায় স…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএস: পদের চেয়েও মৌখিক পরীক্ষায় প্রার্থীর সংখ্যা কম
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের মৌখিক পরীক্ষার সম্ভাব্য সময় জানাল পিএসসি
  • ০৭ এপ্রিল ২০২৬
close