মেট্রোরেলের ভেতরে বিজ্ঞাপন, আজ পরিদর্শনে যাবে তদন্ত কমিটি

১৪ নভেম্বর ২০২৩, ০১:০০ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৮ PM
পোস্টারে ছেয়ে গেছে মেট্রোরেল

পোস্টারে ছেয়ে গেছে মেট্রোরেল © সংগৃহীত

পণ্যের বিজ্ঞাপনের পোস্টারে ছেয়ে গেছে মেট্রোরেল। সামাজিক যোগাযোগমাধ্যমে এসবের ছবি ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়ে মেট্রোরেলের নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, একটি প্রাইভেট কোম্পানি মেট্রোরেলের ভেতরের একটি বড় অংশ জুড়ে বিজ্ঞাপনী পোস্টার সাঁটিয়েছে। 'মেট্রোরেলের সৌন্দর্য নষ্ট হওয়ায়' এ ঘটনায় ব্যাপকভাবে অসন্তোষ জানিয়েছেন যাত্রীরা।

বিষয়টি খতিয়ে দেখতে ও প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে একটি তদন্ত কমিটি গঠন করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৪ নভেম্বর) ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬ প্রকল্পের একজন অতিরিক্ত প্রকল্প পরিচালকের নেতৃত্বে তদন্ত কমিটি ট্রেনগুলো পরিদর্শন করবে।

আরও পড়ুন: দু’একদিনের মধ্যে নির্বাচনের তফসিল হতে পারে : প্রধানমন্ত্রী

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএন সিদ্দিক এ বিষয়ে বলেন, একটি নামী প্রতিষ্ঠানের সঙ্গে বিজ্ঞাপনের জন্য তার চুক্তি হয়েছে। তবে আমরা মেট্রোর ভেতরে যেসব জায়গায় বিজ্ঞাপন দেওয়া যেতে পারে সেগুলো ঠিক করে দিয়েছি। সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা বেশ কিছু ছবি দেখেছি, তবে সেগুলো সঠিক কি না এ ব্যাপারে আমরা নিশ্চিত নই। বিষয়টি খতিয়ে দেখতে ও প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে একটি কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ছবিগুলোতে আমরা দেখেছি যে, আমাদের ঠিক করে দেওয়া জায়গার বাইরে কিছু বিজ্ঞাপন সাঁটানো হয়েছে। এ বিষয়ে আমরা বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলব।

ডেনমার্ককে কাঁদিয়ে বিশ্বকাপে চেক প্রজাতন্ত্র
  • ০১ এপ্রিল ২০২৬
বিশ্বকাপে দেখা যাবে না লেভানডস্কির পোল্যান্ডকে
  • ০১ এপ্রিল ২০২৬
পদোন্নতিবঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী
  • ০১ এপ্রিল ২০২৬
হেডফোন কানে রেললাইনে হাঁটছিলেন যুবক, অতঃপর...
  • ০১ এপ্রিল ২০২৬
মধুর প্রতিশোধ নিল ব্রাজিল
  • ০১ এপ্রিল ২০২৬
২ যুগ পর বিশ্বকাপে জায়গা করে নিল তুরস্ক
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence