সাগরের লঘুচাপ, বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা

১৪ নভেম্বর ২০২৩, ১২:৩১ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩১ PM
বৃষ্টি

বৃষ্টি © সংগৃহীত

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী দুদিনে রাতের তাপমাত্রা অনেকটাই বেড়ে যেতে পারে।

বুধবার (১৫ নভেম্বর) থেকে দেশের উত্তরের দুই বিভাগ (রংপুর ও রাজশাহী) ছাড়া বাকি ছয় বিভাগে বৃষ্টি হতে পারে। তবে উপকূলীয় তিন বিভাগে (খুলনা, চট্টগ্রাম ও বরিশাল) বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে আবহাওয়ার পূর্বাভাস প্রতিবেদনে আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে।

আরও পড়ুন: ‘আমাদের নিরাপত্তা নিয়ে কেউ ভাবছে না’— ঝুঁকিপূর্ণ ভবনে থাকা ঢাবি শিক্ষার্থী

মঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তিনি জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে জানিয়ে বজলুর রশিদ বলেন, পরবর্তী পাঁচদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে দ্বিতীয়
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের দেওয়া যে ১০ শর্ত মেনে যুদ্ধ স্থগিতে রাজি যুক্তরাষ্ট্র
  • ০৮ এপ্রিল ২০২৬
মোবাইল মেরামত করে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন…
  • ০৮ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
অভিশংসন করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক এনএএসিপির
  • ০৮ এপ্রিল ২০২৬
close