রাজধানীতে সবজি বিক্রি করবে ছাত্রলীগ-যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ

১৩ নভেম্বর ২০২৩, ১০:০৯ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩১ PM
সবজির উপরে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের লোগো

সবজির উপরে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের লোগো © সংগৃহীত

কৃষকের কাছ থেকে সবজি কিনে ন্যায্যমূল্যে রাজধানীতে বিক্রি করবে আওয়ামী লীগের তিন সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, ও স্বেচ্ছাসেবক লীগ। আজ সোমবার বিকেলে তিন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ‘সরাসরি কৃষকের ক্ষেত থেকে সবজি ক্রয় করে ন্যায্যমূল্যে বিক্রি’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার সকাল ৭টায় মিরপুর বাঙলা কলেজের সামনে কৃষকের ক্ষেত থেকে ক্রয়কৃত সবজি ন্যায্যমূল্যে বিক্রি করা হবে।

আরও পড়ুন: চকলেটের লোভ দেখিয়ে স্কুলে শিক্ষার্থী ধর্ষণ, দপ্তরি আটক

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ, সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

বিএনপির আরেক প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বহিষ্কার হলেন নওগাঁ জেলা বিএনপির নেতা 
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট: বড় ধরনের আর্থিক ক্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
শেখ হাসিনা-টিউলিপের প্লট দুর্নীতির দুই মামলার রায় আজ
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর, বিশ্বে অবস্থান দ্বিতীয়
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
‘খালেদা জিয়া পরিষদ’ নাম দিয়ে বাড়ি দখল চেষ্টা, অতঃপর… 
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬