জাতীয় পার্টির কার্যালয়ে হঠাৎ পিটার হাস

১৩ নভেম্বর ২০২৩, ০৬:০২ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩১ PM
জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে
ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস

জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস © সংগৃহীত

চিঠি নিয়ে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। আজ সোমবার বিকেলে রাজধানীর কাকরাইলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে যান তিনি। সেখানে জাপার চেয়ারম্যানের কাছে চিঠিটি হস্তান্তর করেন। এরপর জাপার নেতৃবৃন্দের সঙ্গে পৌনে এক ঘণ্টার বৈঠকও করেন।

পিটার হাস চলে যাওয়ার পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ‘জাপার চেয়ারম্যানকে দেওয়ার জন্য একটি চিঠি নিয়ে মার্কিন রাষ্ট্রদূত এসেছিলেন। উনি বলেছেন একই চিঠি বাংলাদেশের তিন দলকে (আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি) দেওয়া হয়েছে। সেই চিঠির সারসংক্ষেপ হচ্ছে—যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়।’ 

চুন্নু বলেন, মূলত চিঠিটি হস্তান্তর করতেই পিটার হাস এসেছিলেন। এরপরেও তিনি আসার পরে তাঁর সঙ্গে জাপার নেতৃবৃন্দ বৈঠক করেছেন। ওই বৈঠকে নানা বিষয়ে কথা হয়েছে বলেও জানান চুন্নু। 

এ সময় এক প্রশ্নের জবাবে জাপার মহাসচিব বলেন, ‘আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। নির্বাচনে যাব কি যাব না—তা এখনো বলিনি। আমরা এখনো অপেক্ষা করছি, সরকার একটা পরিবেশ সৃষ্টি করবে। যে পরিবেশে মানুষ ভোটের অধিকার প্রয়োগ করতে পারবে।’

ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানোর অভ…
  • ০২ এপ্রিল ২০২৬
বদলি সফটওয়্যারে শিক্ষক-কর্মচারী তথ্য এন্ট্রি নিয়ে বড় খবর দি…
  • ০২ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন শেষ ৯ এপ্…
  • ০২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে 'লক্ষ্য পূরণের প্রায় কাছাকাছি' পৌঁছে যাওয়ার দাব…
  • ০২ এপ্রিল ২০২৬
ছুটি ও হোম অফিস নিয়ে ছড়ানো পত্রটি ভুয়া, বিজ্ঞপ্তি দিয়ে জানা…
  • ০২ এপ্রিল ২০২৬
অর্ধযুগের স্থবিরতা কাটিয়ে রাবিতে ১৫৪ শিক্ষক নিয়োগ, স্বচ্ছতা…
  • ০২ এপ্রিল ২০২৬