হজযাত্রী নিবন্ধনের সময়সীমা প্রকাশ করে বিজ্ঞপ্তি জারি

১২ নভেম্বর ২০২৩, ০১:২১ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩২ PM
হজযাত্রী নিবন্ধনের সময়সীমা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়

হজযাত্রী নিবন্ধনের সময়সীমা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয় © ফাইল ছবি

২০২৪ সালের হজযাত্রী নিবন্ধনের সময়সীমা প্রকাশ করে বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। সে অনুযায়ী সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা নিবন্ধনের টাকা জমা দিতে পারবেন ১৫ নভেম্বর থেকে। ১০ ডিসেম্বর পর্যন্ত টাকা জমা দেয়া যাবে। 

পবিত্র হজ চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারি এজেন্সির মাধ্যমে যাবেন এক লাখ ১৭ হাজার জন। ধর্ম মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন: চাপে পড়ে দেড় কোটি টাকা ফেরত দিলেন কুবির ৭ শিক্ষক

সরকারিভাবে হজে যেতে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা খরচ হবে। বিশেষ প্যাকেজে খরচ হবে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। সরকারি প্যাকেজের সঙ্গে সমন্বয় করে প্যাকেজ ঘোষণা করবে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাক-নিবন্ধনের সময় জমা দেওয়া ২৯ হাজার টাকা বাদে অবশিষ্ট টাকা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

শিক্ষায় সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করবে সরকার: শিক্ষামন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে ‘এলেক্স ইমনকে’ কুপিয়ে হত্যা
  • ১২ এপ্রিল ২০২৬
যেসব যুক্তিতে জামিন পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধু…
  • ১২ এপ্রিল ২০২৬
তিন ভূমিকায় শিরোপাজয়ী সেই আলফাজকে ছাঁটাই করল মোহামেডান
  • ১২ এপ্রিল ২০২৬
বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গঠনে আইন সংশোধনে সভা
  • ১২ এপ্রিল ২০২৬
কারামুক্ত হলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী
  • ১২ এপ্রিল ২০২৬