অবরোধের ছয় দিনে অর্থনৈতিক ক্ষতি ৩.৫ বিলিয়ন ডলারের বেশি: জয়

০৯ নভেম্বর ২০২৩, ১২:৩১ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৫ PM
সজীব ওয়াজেদ জয়

সজীব ওয়াজেদ জয় © ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, শুধু ২৮ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত বিএনপি, জামায়াতে ইসলামী ও তাদের সহযোগীদের ডাকা মোট ছয় দিনের অবরোধ ও হরতালে দেশের অর্থনীতির আনুমানিক ক্ষতির পরিমাণ ৩.৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। 

বুধবার (৮ নভেম্বর) জয় তার ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে একটি ফেসবুক পোস্টে লিখেছেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর এবং এসএমই খাত। সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে, যা আমদানিকারক এবং রপ্তানিকারক উভয়কেই ইতিমধ্যেই সংকটজনক অর্থনৈতিক সময়ে ক্ষতিগ্রস্ত করছে। শিশু ও যুবকদের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

রাজনীতি বিষয়ে বাংলাদেশী ইংরেজি ভাষার ব্লগ ‘bdanalytica’-এ প্রকাশিত একটি নিবন্ধের ওয়েব লিঙ্ক শেয়ার করে জয় লিখেছেন, প্রধানত বাস এবং ট্রাকগুলিকে লক্ষ্য করে অন্তত ১১০টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

‘বিএনপি ও তাদের সহযোগীরা তাদের গুন্ডাদের প্রতিটি হামলার জন্য ৩ হাজার টাকা দিচ্ছে। পরিবহন খাতের দুর্দশা জীবনযাত্রার সংকটকে আরও বাড়িয়ে তুলছে, কারণ, বেশি ঝুঁকির কারণে ভাড়া আকাশচুম্বী হয়েছে।’

শেখ হাসিনা চাইলেই কী দেশে ফিরতে পারবেন?
  • ০৮ আগস্ট ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন এনসিপি নেতারা
  • ০৮ আগস্ট ২০২৬
এক ট্রলারে ধরা পড়ল ৪৬ মণ ইলিশ, বিক্রি প্রায় অর্ধকোটি টাকা…
  • ০৮ আগস্ট ২০২৬
গবেষণা প্রবন্ধ প্রত্যাহারের নেপথ্য কথকতা
  • ০৮ আগস্ট ২০২৬
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে ১১ শিক্ষ…
  • ০৮ আগস্ট ২০২৬
‘বাজার সিন্ডিকেট ও মজুতদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়…
  • ০৮ আগস্ট ২০২৬