আওয়ামী লীগ নেতার জানাজায় এসে বিএনপির ২ নেতা আটক 

০২ নভেম্বর ২০২৩, ১০:১৭ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:২০ PM
ঈদগাঁও থানা, কক্সবাজার

ঈদগাঁও থানা, কক্সবাজার © ফাইল ছবি

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির চৌধুরী হিমুর জানাজা শেষে বাড়ি ফেরার পথে বিএনপির দুই নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঈদগাঁও বঙ্কিম বাজার এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানায় দলের নেতাকর্মীরা।

আটককৃতরা হলেন, ঈদগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডের মধ্যম মাইজ পাড়া এলাকার মৃত কবির আহমেদের ছেলে সাবেক যুবদল নেতা শাহিন (৩২) এবং উত্তর মাইজ পাড়া এলাকার মৃত ছৈয়দ করিমের ছেলে উপজেলা শ্রমিক দলের সভাপতি মোক্তার আহমদ (৫৮)।

বিএনপির সাবেক সংসদ সদস্য লুফতুর রহমান কাজল বলেন, একজন মুসলিম হিসেবে জনাজায় সবাই অংশগ্রহণ করতে পারে। আমাদের নেতাকর্মীদের অবিলম্বে এই মিথ্যা মামলা থেকে মুক্তি দেওয়া হোক।

উপজেলা বিএনপির দাবি তাদের নামে পূর্বে কোনো মামলা ছিল না। দলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা গায়েবি মামলা দায়ের করে হয়রানি করতে তাদের আটক করা হয়েছে বলে অভিযোগ তাদের। 

তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, শাহিন ২৯ অক্টোবর দায়েরকৃত নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি। এ বিষয়ে বিএনপির নেতাকর্মীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে ২৯ অক্টোবর পুলিশের দায়েরকৃত ওই মামলায় শাহিনের নাম নেই, তাছাড়া মোক্তার আহমদকে হয়রানির উদ্দেশ্য আটক করেছে পুলিশ।

শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষকতার পাশাপাশি কাজিগিরি, এমপিওভুক্ত ২৯ শিক্ষককে শোকজ
  • ২০ এপ্রিল ২০২৬
জাবিরদের প্রতিনিধি হয়ে সংসদে যাচ্ছেন রোকেয়া বেগম
  • ২০ এপ্রিল ২০২৬
নতুন নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে ইরান
  • ২০ এপ্রিল ২০২৬
দাওয়াত না পেয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ কর…
  • ২০ এপ্রিল ২০২৬