ঢাকায় আসলেন মসজিদে নববীর ইমাম

২৯ অক্টোবর ২০২৩, ০৭:৩৩ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৫২ PM
ঢাকায় শায়খ ড. আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল বুয়াইজানকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়

ঢাকায় শায়খ ড. আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল বুয়াইজানকে ফুল দিয়ে স্বাগত জানানো হয় © সংগৃহীত

বাংলাদেশে এসেছেন সৌদি আরবের মসজিদে নববির ইমাম শায়খ ড. আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল বুয়াইজান। জাতীয় ইমাম সম্মেলনের আমন্ত্রিত অতিথি হিসেবে আজ রোববার ভোর ৫টার দিকে বাংলাদেশে পৌঁছেছেন তিনি।

এ সময় তাকে স্বাগত জানান ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান, ধর্মসচিব মুহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দার, সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দোহাইলান, হাব সভাপতি শাহাদাত হোসাইন তসলিম, পরিচালক হজ অফিস জনাব সাইফুল ইসলাম।

ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়, আগামীকাল সকাল ১১টায় নারায়ণগঞ্জের পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ইমাম সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

জাতীয় ইমাম সম্মেলন-২০২৩ এবং ষষ্ঠ পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ আয়োজনে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম ও বিশ্বজয়ী হাফেজদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা ৭টায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন শায়খ ড. আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল বুয়াইজান।

জুনিয়রকে মাথা ফাটানোর অভিযোগ, শাস্তি পেলেন ছাত্র ইউনিয়ন নে…
  • ০৭ এপ্রিল ২০২৬
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিএসই বিভাগের বিদায় স…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএস: পদের চেয়েও মৌখিক পরীক্ষায় প্রার্থীর সংখ্যা কম
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের মৌখিক পরীক্ষার সম্ভাব্য সময় জানাল পিএসসি
  • ০৭ এপ্রিল ২০২৬
‘কে উপদেষ্টার সঙ্গে ভোর ৫টা পর্যন্ত মিটিং করেছে, এগুলো জানি’
  • ০৭ এপ্রিল ২০২৬
৫ দফা দাবিতে উপাচার্যকে ‘স্কুল অব ল’র বাউবি শিক্ষার্থীদের স…
  • ০৭ এপ্রিল ২০২৬
close