এজেন্ট দিয়ে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশকে সহিংস করেছে সরকার: জোনায়েদ সাকি

২৯ অক্টোবর ২০২৩, ০৬:৩২ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৫২ PM
বিএনপির ডাকা হরতালের সমর্থনে গণতন্ত্র মঞ্চ আজ রাজধানীতে মিছিল বের করে

বিএনপির ডাকা হরতালের সমর্থনে গণতন্ত্র মঞ্চ আজ রাজধানীতে মিছিল বের করে © সংগৃহীত

সরকার বিভিন্ন এজেন্ট দিয়ে উসকানিমূলক কাজ করিয়ে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশকে সহিংসতার চেহারা দিয়েছে বলে অভিযোগ তুলেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

বিএনপির ডাকা হরতালের সমর্থনে গণতন্ত্র মঞ্চের মিছিল শেষে আজ রোববার দুপুরে রাজধানীর পুরানা পল্টন এলাকায় জোনায়েদ সাকি এসব কথা বলেন। আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবসংলগ্ন এলাকা থেকে মিছিলটি বিজয়নগরসহ বিভিন্ন এলাকা ঘুরে পুরানা পল্টন মোড়ে শেষ হয়।

হরতালের সমর্থনে এই মিছিল শেষে জোনায়েদ সাকি বলেন, অত্যন্ত পরিকল্পিতভাবে সরকার নানা ধরনের এজেন্টদের দিয়ে গতকালের শান্তিপূর্ণ সমাবেশে প্রধান বিচারপতির বাসভবনের ফটকে, সাংবাদিকদের ওপর, পুলিশ হাসপাতালের গাড়িতে আগুন দেওয়া, পুলিশের ওপর হামলা করে একজনকে হত্যা করা—এসব ঘটিয়েছে। এজেন্টদের দিয়ে এই ধরনের উসকানিমূলক কাজ করিয়ে শান্তিপূর্ণ সমাবেশকে সহিংসতার চেহারা দিয়ে এই আন্দোলনের ওপর দমন–পীড়নের অজুহাত তৈরি করতে চায় সরকার। নেতাদের গ্রেপ্তারের অজুহাত তৈরি করতে চায়। ইতিমধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অনেক নেতাকে তারা গ্রেপ্তার করেছে।

ট্যাগ: হরতাল
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
close