বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল আটক

২৯ অক্টোবর ২০২৩, ০৬:২১ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৫২ PM
বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফী

বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফী © ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফীকে আটক করেছে পুলিশ। রোববার (২৯ অক্টোবর) দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেন। ডিবিপ্রধান জানান, বাইডেনের সেই কথিত উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে আনা হচ্ছে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, ওই ব্যক্তি যুক্তরাষ্ট্র পালিয়ে যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন।

জানা গেছে, আরেফীর পুরো নাম জাহিদুল ইসলাম আরেফী। তার ডাক নাম বেল্লাল। তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে থাকেন। তার জন্ম ও বেড়ে ওঠা সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়। তিনি মাঝেমধ্যেই বাংলাদেশে আসেন।

এর আগে শনিবার সন্ধ্যায় আরেফী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিজেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় বিএনপি নেতা ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬