হরতালে কিশোরগঞ্জে ইউএনওর গাড়ি ভাঙচুর

২৯ অক্টোবর ২০২৩, ০৪:৩৭ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৫২ PM
ভাঙচুর করা গাড়ি

ভাঙচুর করা গাড়ি © সংগৃহীত

কিশোরগঞ্জে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল চলাকালে ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি ভাঙচুর করা হয়েছে। আজ রোববার সকাল ৮টার দিকে জেলার শোলাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে হরতাল সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ জানান, গাড়িটি কিশোরগঞ্জ জেলার শোলাকিয়া এলাকায় পৌঁছালে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা গাড়িটি থামিয়ে ভাঙচুর করে। এ ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

সারা দেশের ন্যায় কিশোরগঞ্জ জেলায়ও হরতাল পালিত হচ্ছে, দোকানপাট খোলা রয়েছে এবং ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। 

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close