২৮ অক্টোবরের সহিংসতা নিয়ে যা বলল ইউরোপীয় ইউনিয়ন

২৯ অক্টোবর ২০২৩, ১২:৪৭ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
ইউরোপীয় ইউনিয়ন

ইউরোপীয় ইউনিয়ন © সংগৃহীত

বিএনপির সমাবেশে সংঘর্ষের ঘটনায় নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ। রবিবার (২৯ অক্টোবর) দুপুরে এক টুইট বার্তায় এমনটি জানায় সংস্থাটি। 

এক টুইট বার্তায় ২৮ অক্টোবর ঢাকার রাস্তায় সহিংসতা এবং প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ তারা জানায়, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য একটি শান্তিপূর্ণ পথ খোঁজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

এর আগে শনিবারের (২৮ অক্টোবর) সংঘর্ষের ঘটনার নিন্দা জানিয়েছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মধ্য ও দক্ষিণ এশিয়া বিভাগ ও ঢাকাস্থ মার্কিন দূতাবাস। 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মধ্য ও দক্ষিণ এশিয়া বিভাগ তাদের টুইটে জানায়, আমরা সব পক্ষকে শান্ত ও সংযমের আহ্বান জানাই। ভিসা নিষেধাজ্ঞার জন্য সমস্ত ঘটনা পর্যালোচনা করা হবে।

ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানায়, ২৮ অক্টোবর ঢাকায় যে রাজনৈতিক সহিংসতা সংঘঠিত হয়েছে যুক্তরাষ্ট্র তার নিন্দা জানায়। একজন পুলিশ কর্মকর্তা, একজন রাজনৈতিক কর্মীহত্যা এবং একটি হাসপাতাল পোড়ানোর ঘটনা অগ্রহণযোগ্য।

তারা আরও জানায়, সাংবাদিকসহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতাও তেমনই। আমরা সব পক্ষকে শান্তি ও সংযমের আহ্বান জানাই। সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য আমরা সমস্ত সহিংস ঘটনার পর্যালোচনা করব।

উল্লেখ্য, সরকার পতনের এক দফা দাবিতে শনিবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির মহাসমাবেশ ছিল। এ উপলক্ষে ওই এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মী সমবেত হন। একপর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ বেধে বিএনপির সমাবেশ পণ্ড হয়ে গেছে। এ সংঘর্ষে এক পুলিশ সদস্য এক যুবদল নেতা নিহত হয়েছে। এ ছাড়া  বাস, পিকআপসহ বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর এবং আগুন দেয়া হয়। এমনকি প্রধান বিচারপতির বাসভবনে ঢিল ছোড়াসহ রাজারবাগে পুলিশ হাসপাতালেও আগুন দেয়ার ঘটনা ঘটে। 

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা
  • ৩০ মার্চ ২০২৬
‘৪০ লাখ মানুষের ডেটা ডার্ক ওয়েবে বিক্রির ঝুঁকিতে’
  • ৩০ মার্চ ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে এনসিপি…
  • ৩০ মার্চ ২০২৬
আজ থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব…
  • ৩০ মার্চ ২০২৬
দেশে পৌঁছেছে স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মরদেহ
  • ৩০ মার্চ ২০২৬
গুচ্ছ ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence