ডিউটি থেকে ফেরার পথে প্রাণ গেল পুলিশ সদস্যের

২৯ অক্টোবর ২০২৩, ১১:১১ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

খুলনার ডুমুরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বারাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য শাহ আলম (৫৭) খুলনা নগরীর খালিশপুর এলাকায় থাকতেন। তিনি জেলা গোয়েন্দা (ডিবি) শাখায় কর্মরত ছিলেন। তার বাড়ি ঝালকাঠি জেলায়। 

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া বলেন, সারাদিন ডিউটি শেষে সন্ধ্যায় মোটরসাইকেলে করে খুলনা ফিরছিলেন শাহ আলম। পথিমধ্যে বারাতিয়া এলাকায় পৌঁছালে খুলনা থেকে সাতক্ষীরাগামী ইমাদ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: পুলিশ সদস্য নিহতের ঘটনায় পল্টন থানায় মামলা

নিহত পুলিশ সদস্যের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬