ভিসা নিষেধাজ্ঞায় সহিংস ঘটনাও পর্যালোচনা করা হবে: যুক্তরাষ্ট্র

২৮ অক্টোবর ২০২৩, ০৯:১৪ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে

বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে © সংগৃহীত

দেশের রাজপথের প্রধান বিরোধীদল বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দিনব্যাপী সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগ-বিএনপি ও পুলিশ। এ ঘটনায় প্রাণহাণির ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে সবপক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।

বাংলাদেশ সময় আজ শনিবার (২৮ অক্টোবর) রাত সোয়া ৮টায় মার্কিন স্টেট ডিপার্টমেন্টের (সাবেক টুইটার) এক পোস্টে এ আহ্বান জানানো হয়।

পোস্টে বলা হয়, ঢাকায় আজকের রাজনৈতিক সহিংসতার নিন্দা জানাচ্ছে যুক্তরাষ্ট্র। আমরা সবপক্ষকে শান্ত ও সংযত হওয়ার আহ্বান জানাচ্ছি। এবং ভিসা নিষেধাজ্ঞার ক্ষেত্রে এ ধরনের সহিংস ঘটনার বিষয় পর্যালোচনা করার কথাও উল্লেখ করা হয়।

আজ ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। এক পুলিশ সদস্যসহ অন্তত দুজন নিহত হন।

বিএনপির মহাসমাবেশও পণ্ড হয়ে গেছে। দলটি আগামীকাল রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। হরতাল ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীও।

সাত দাবিতে আজ থেকে লাগাতার আন্দোলনে নামছেন শিক্ষা ক্যাডাররা
  • ২৫ অক্টোবর ২০২৬
২৬ খাতে পুরস্কার দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, আবেদন …
  • ২৫ অক্টোবর ২০২৬
সড়ক দুর্ঘটনায় আহত শাবিপ্রবি শিক্ষার্থী মুনিরা আর নেই
  • ২৫ অক্টোবর ২০২৬
​ঘুম থেকে উঠেই ব্রাশ, নাকি নাশতার পর? জেনে নিন সঠিক সময়
  • ২৫ অক্টোবর ২০২৬
ইরানে আজ হামলা হতে পারে, ট্রাম্পের হুঁশিয়ারি
  • ২৫ অক্টোবর ২০২৬
একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু কাল, সুযোগ পাবেন যারা
  • ২৫ অক্টোবর ২০২৬