এবার হরতাল ডাকল জামায়াতও

২৮ অক্টোবর ২০২৩, ০৮:০৫ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
জামায়াতের লোগো।

জামায়াতের লোগো। © সংগৃহীত

আগামীকাল রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীও। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম আজ শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ ঘোষণা দেন।

বিএনপি বিকেলে রোববার হরতালের ডাক দেয়। এরপর জামায়াতও একই কর্মসূচি দিল

বিবৃতিতে এ টি এম মাছুম বলেন, রাজধানী ঢাকার শাপলা চত্বরে জামায়াত ঘোষিত শনিবারের মহাসমাবেশ বানচাল করার হীন উদ্দেশ্যে সরকার দেশের বিভিন্ন স্থান থেকে তিন শতাধিক নেতা-কর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে। সভা ও মিছিল করা যেকোনো রাজনৈতিক দলের সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক অধিকার। জামায়াতের মহাসমাবেশে যোগ দিতে আসা নেতা-কর্মীদের বাস, লঞ্চ ও ট্রেন থেকে নামিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

এই গ্রেপ্তার সম্পূর্ণ বেআইনি, অগণতান্ত্রিক, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত উল্লেখ করে এ টি এম মাছুম বলেন, ‘আমি সরকারের এই অন্যায় গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

অবিলম্বে সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, বিএনপির মহাসমাবেশে আওয়ামী লীগ ও পুলিশের হামলা, দলের আমির শফিকুর রহমানসহ নেতা-কর্মীদের গ্রেপ্তার এবং জামায়াত ঘোষিত ২৮ অক্টোবরের মহাসমাবেশে পুলিশের বাধাদান ও মহাসমাবেশে যোগ দিতে আসা নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেপ্তারের প্রতিবাদে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়।

হরতালের এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য জামায়াত সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর সহযোগিতা কামনা করেছে। বিবৃতিতে বলা হয়, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, সংবাদপত্রের সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও ওষুধের দোকান হরতালের আওতামুক্ত থাকবে।

ট্যাগ: জামায়াত
গাজীপুরে মাদ্রাসাছাত্রীকে নিপীড়নের অভিযোগের প্রাথমিক সত্যতা…
  • ২৫ অক্টোবর ২০২৬
সাঈদীর মামলার বাদীর কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন, নানা নাটকী…
  • ২৫ অক্টোবর ২০২৬
কৃষককে ডেকে নিয়ে হত্যার মামলায় ঢাবি ছাত্র গ্রেপ্তার
  • ২৫ অক্টোবর ২০২৬
সাত দাবিতে আজ থেকে লাগাতার আন্দোলনে নামছেন শিক্ষা ক্যাডাররা
  • ২৫ অক্টোবর ২০২৬
২৬ খাতে পুরস্কার দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, আবেদন …
  • ২৫ অক্টোবর ২০২৬
সড়ক দুর্ঘটনায় আহত শাবিপ্রবি শিক্ষার্থী মুনিরা আর নেই
  • ২৫ অক্টোবর ২০২৬