ভৈরবে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২০

২৩ অক্টোবর ২০২৩, ০৫:০৮ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৮ PM

© সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে জগন্নাথপুর রেল ক্রসিং দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় কন্টেইনারবাহী ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী এগারসিন্দুর ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হলে এ হতাহতের ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, রেলও‌য়ে পু‌লিশ ও রেলও‌য়ে সং‌শ্লিষ্ট কর্মকতারা ২০ মি‌নিট আ‌গে রওনা দি‌য়ে‌ছে। এদিকে দুর্ঘটনার পর থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধার অভিযান চলমান। 

রেলওয়ের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, ঢাকা থেকে একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। তার আগ মুহূর্তে ভৈরব থেকে এগারসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়েছিল। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্দুর ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে। মূলত সিগনালিংয়ের কোনো জটিলতার কারণে এমন ঘটনা ঘটেছে।

আমরণ অনশনে বসার ঘোষণা জামালপুর নার্সিং কলেজের শিক্ষার্থীদের
  • ২৫ অক্টোবর ২০২৬
ইবতেয়াদী মাদ্রাসা শিক্ষকদের এমপিও নিয়ে বড় সুখবর দিলেন বিএনপ…
  • ২৫ অক্টোবর ২০২৬
জামালপুরে ধর্ষণ মামলায় ইমামের যাবজ্জীবন
  • ২৫ অক্টোবর ২০২৬
‘নিজেদের কতটা ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারলেন, সেটাই সবচ…
  • ২৫ অক্টোবর ২০২৬
রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী—আলোচনায় ৮ সমঝোতা, ১৩৮ বিলি…
  • ২৫ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল: কাল সোমবার যা জানা যাবে
  • ২৫ অক্টোবর ২০২৬