সংসদ সদস্য শাহজাহান মিয়া আর নেই

২১ অক্টোবর ২০২৩, ০৯:৪৭ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩০ PM
পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য শাহজাহান মিয়া

পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য শাহজাহান মিয়া © সংগৃহীত

পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট শাহজাহান মিয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ সময় তার বয়স হয়েছিল ৮৪ বছর।

শনিবার (২১ অক্টোবর) ভোর ৬টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি এক স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 
 
শাহজাহান মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. তারিকুজ্জামান মনি।

শাহজাহান মিয়া ১৯৪০ সালের ১৭ জানুয়ারি জন্ম গ্রহণ করেন। তিনি পেশায় একজন আইনজীবী ও বরেণ্য রাজনীতিবিদ। তিনি ১৯৯১ সাল থেকে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত পটুয়াখালী জেলা আওয়ামী লীগের টানা দুই যুগেরও বেশি সময়কাল সভাপতির দায়িত্ব পালন করেন এবং ছিলেন পটুয়াখালী-১ আসনের তিনবারের এমপি। 

শাহজাহান মিয়া পটুয়াখালী পৌর সভার চেয়ারম্যানও হয়েছিলেন তিনি। এছাড়া পটুয়াখালী আইনজীবী সমিতির সভাপতির পদেও নির্বাচিত হয়েছিলেন একাধিক মেয়াদে। ২০০৮ সালের নবম জাতীয় সংসদে সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন শাহজাহান মিয়া।

‘৪০ লাখ মানুষের ডেটা ডার্ক ওয়েবে বিক্রির ঝুঁকিতে’
  • ৩০ মার্চ ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে এনসিপি…
  • ৩০ মার্চ ২০২৬
আজ থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব…
  • ৩০ মার্চ ২০২৬
দেশে পৌঁছেছে স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মরদেহ
  • ৩০ মার্চ ২০২৬
গুচ্ছ ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
  • ৩০ মার্চ ২০২৬
হামে শিশুর মৃত্যুর ঘটনায় ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে নির্দে…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence