বিএনপির সমাবেশ আজ, আসছে নতুন ঘোষণা

১৮ অক্টোবর ২০২৩, ০৯:৫১ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৮ PM
বিএনপির সমাবেশ

বিএনপির সমাবেশ © ফাইল ছবি

আজ বুধবার (১৮ অক্টোবর) ঢাকায় গণসমাবেশ করবে বিএনপি। সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হবে।

সমাবেশ থেকে আন্দোলনের নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হতে পারে বলে জানিয়েছে দলীয় সূত্র।

বিপুল উপস্থিতি ঘটিয়ে সমাবেশ সফল করতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। প্রস্তুতির অংশ হিসেবে গত কয়েক দিন ঢাকায় মহিলা সমাবেশ, কৃষক সমাবেশ, যুব সমাবেশ, শ্রমিক কনভেনশন, ছাত্র কনভেনশনের মতো সিরিজ কর্মসূচি করেছে দলটি।

আরও পড়ুন: ৪১তম বিসিএস: নন-ক্যাডারের বিজ্ঞপ্তি হতে পারে এ মাসেই

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের যৌথ সঞ্চালনায় সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথির বক্তব্য দেবেন।

এদিকে এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ‘গণতন্ত্র মঞ্চ’ বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণসমাবেশ করবে।

আজ থেকে শুরু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পর…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন ইসহাক
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাকায় ভারতীয় হাইকমিশনার হচ্ছেন বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী!
  • ২০ এপ্রিল ২০২৬
২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের সুযোগ…
  • ২০ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশুসহ নিহত ৯
  • ২০ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২০ এপ্রিল ২০২৬