রাষ্ট্রপতির ওপেন হার্ট সার্জারি কাল

১৭ অক্টোবর ২০২৩, ০৮:৪৩ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৮ PM
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন © ফাইল ছবি

সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে আগামীকাল বুধবার (১৮ অক্টোবর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ওপেন হার্ট সার্জারি করা হবে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, মঙ্গলবার সকালে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি হন রাষ্ট্রপতি।

আগামীকাল সকালে বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডাক্তার কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে রাষ্ট্রপ্রধানের অস্ত্রোপচার সম্পন্ন হবে। রাষ্ট্রপতি তার আশু আরোগ্য কামনায় দেশবাসীসহ সবার দোয়া চেয়েছেন।

এর আগে, গতকাল (সোমবার) সিঙ্গাপুরে যান রাষ্ট্রপতি।.

চেতনানাশক খাইয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
  • ২৫ অক্টোবর ২০২৬
বিদ্যুৎ নিয়ে বাংলাদেশকে সুখবর দিল নেপাল
  • ২৫ অক্টোবর ২০২৬
পাঠ্যবই থেকে দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত
  • ২৫ অক্টোবর ২০২৬
ডেঙ্গু: একদিনে বছরের সর্বোচ্চ রোগী হাসপাতালে, মৃত্যু ৭ জনের
  • ২৫ অক্টোবর ২০২৬
১৪ শর্তে নিয়োগ পেলেন ৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডাররা
  • ২৫ অক্টোবর ২০২৬
আগে ছিলেন মেয়র, এবার হলেন প্রশাসক ডা. শাহাদাত
  • ২৫ অক্টোবর ২০২৬