কৃষিবিদকে সরিয়ে মহাকাশ গবেষণার নতুন চেয়ারম্যান প্রশাসন ক্যাডার

১৬ অক্টোবর ২০২৩, ০৯:২৯ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৯ PM
স্পারসোর নতুন চেয়ারম্যান অতিরিক্ত সচিব মো. রাশিদুল ইসলাম

স্পারসোর নতুন চেয়ারম্যান অতিরিক্ত সচিব মো. রাশিদুল ইসলাম © সংগৃহীত

সম্প্রতি ভারত চাঁদে নভোযান সফল অবতরণের পর সমালোচনার মুখে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)-এর কৃষিবিদ মো. আবদুস সামাদকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সেই পদে প্রশাসন ক্যাডারে এক অতিরিক্ত সচিবকে নিয়োগ দেওয়া আবারও আলোচনায় এসেছে মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানটি।

রবিবার (১৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানা গেছে, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রাশিদুল ইসলাম।

জানা গেছে, ভারতের মহাকাশ গবেষণাকেন্দ্র ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার হলে আমাদের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. আব্দুস সামাদ ছিলেন একজন অতিরিক্ত সচিব। প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তার পড়ালেখা ছিল কৃষি নিয়ে। সমালোচনার মধ্যে গত ৫ সেপ্টেম্বর স্পারসোর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব চালিয়ে আসা মো. আব্দুস সামাদকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়। তবে তিনি ওই পদে যোগ দেননি। আজ (রবিবার) তাকে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

এদিকে স্পারসোর চেয়ারম্যান পদে আবারও প্রশাসন ক্যাডার থেকে নিয়োগ হওয়ায় নেটিজেনদের মধ্যে আলোচানা-সমালোচনা হচ্ছে।

এছাড়াও জনপ্রশান মন্ত্রনালয় থেকে প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নুরুল আলমকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের মহাপরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমানকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মতিয়ার রহমানকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে স্বাস্থ্যসেবা বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব নিলুফার নাজনীনকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, বিসিএস প্রশাসন একাডেমির এমডিএস (অতিরিক্ত সচিব) মো. মোখলেসুর রহমান সরকারকে জননিরাপত্তা বিভাগে বদলি করা হয়েছে।

ঈদ শেষে লন্ডন গেলেন জুবাইদা রহমান
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের ‘জয় বাংলা’ স্লোগান, রাজু ভাস্কর্যে ‌‘কয়েক…
  • ২২ মার্চ ২০২৬
মাসুদসহ হাদি হত্যার দুই আসামিকে পশ্চিমবঙ্গের কারাগারে থাকতে…
  • ২২ মার্চ ২০২৬
এশিয়া কাপের আদলে নতুন উদ্যোগ আয়ারল্যান্ডের
  • ২২ মার্চ ২০২৬
একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে…
  • ২২ মার্চ ২০২৬
জামিনে মুক্তি পেয়েই চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা ছাত্রলী…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence