ফিলিস্তিন নিয়ে ওআইসির জরুরি সম্মেলনে যোগ দেবে বাংলাদেশ  

১৫ অক্টোবর ২০২৩, ১০:১৭ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৯ PM

© সংগৃহীত

সৌদি আরবের আহ্বানে ১৮ অক্টোবর জেদ্দায় শুরু হচ্ছে মুসলিম দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) জরুরি সম্মেলন। ফিলিস্তিন সংকট নিয়ে জেদ্দায় আয়োজিত এই সম্মেলনে অন্যান্য মুসলিম দেশের মতো যোগ দেবে বাংলাদেশের প্রতিনিধিদল। রোববার (১৫ অক্টোবর) মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।  

মন্ত্রী বলেন, ১৮ অক্টোবর সৌদি আরবে ফিলিস্তিন সংকট নিয়ে ওআইসি’র বৈঠক রয়েছে। সেখানে যোগ দিচ্ছে বাংলাদেশ। দুই রাষ্ট্র নীতি বাস্তবায়নই ফিলিস্তিন সমস্যার সমাধান সম্ভব।

আরও পড়ুন: নিরাপত্তাকর্মী ডেকে হোটেল থেকে সাংবাদিকদের বের করে দিলেন লিটন

এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় অষ্টম দিনের মতো চলছে ইসরায়েলি বিমান হামলা। গত শনিবার (৭ অক্টোবর) ইসরায়েলের মূলভূখণ্ডে ভয়াবহ রকেট হামলা চালায় গাজার শাসকগোষ্ঠী সশস্ত্র হামাস যোদ্ধারা। এর জবাবে কয়েক ঘণ্টার মধ্যে গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।

দুই পক্ষে পাল্টাপাল্টি হামলায় এ পর্যন্ত প্রায় তিন হাজার মানুষ প্রাণ হারিয়েছে। প্রথা অনুযায়ী, বিমান হামলার আগে, ঘরবাড়ি ছাড়ার নির্দেশ দেয় তেলআবিব। 

চেতনানাশক খাইয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
  • ২৫ অক্টোবর ২০২৬
বিদ্যুৎ নিয়ে বাংলাদেশকে সুখবর দিল নেপাল
  • ২৫ অক্টোবর ২০২৬
পাঠ্যবই থেকে দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত
  • ২৫ অক্টোবর ২০২৬
ডেঙ্গু: একদিনে বছরের সর্বোচ্চ রোগী হাসপাতালে, মৃত্যু ৭ জনের
  • ২৫ অক্টোবর ২০২৬
১৪ শর্তে নিয়োগ পেলেন ৪৫তম বিসিএস শিক্ষা ক্যাডাররা
  • ২৫ অক্টোবর ২০২৬
আগে ছিলেন মেয়র, এবার হলেন প্রশাসক ডা. শাহাদাত
  • ২৫ অক্টোবর ২০২৬