বাসদের যুব সংগঠন ‘বাংলাদেশ যুব ফ্রন্টে’র আত্মপ্রকাশ

১৪ অক্টোবর ২০২৩, ০৯:৪৬ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪২ PM
বাংলাদেশ যুব ফ্রন্ট-এর নেতৃবৃন্দ

বাংলাদেশ যুব ফ্রন্ট-এর নেতৃবৃন্দ © সংগৃহীত

বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী)-বাসদের যুব সংগঠন বাংলাদেশ যুব ফ্রন্ট আত্মপ্রকাশ করেছে। আজ শনিবার (অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ করে সংগঠনটি। 

সংবাদ সম্মেলনে রাশেদ শাহরিয়ারকে আহ্বায়ক করে সংগঠনের ১৯ সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করেন বাসদ (মার্ক্সবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য ডা. জয়দীপ ভট্টাচার্য। 

সংবাদ সম্মেলনে সংগঠনের লিখিত বক্তব্যে রাশেদ শাহরিয়ার বলেন, ‘২০১৮ সালে ভোট ডাকাতির নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসীন আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী শাসনে জনগণ বিপর্যস্ত। একটা শোষণহীন রাষ্ট্রব্যবস্থা নির্মাণের পরিপূরক সংগ্রামে সমাজতান্ত্রিক আদর্শে উদ্বুদ্ধ যুব আন্দোলন পরিচালনার লক্ষ্যে আমাদের যুব সংগঠন বাংলাদেশ যুব ফ্রন্ট সাত দফা দাবির ভিত্তিতে আত্মপ্রকাশ করেছে।’

সাত দফা দাবি তুলে ধরে তিনি বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদী সরকার পদত্যাগ ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে নিবার্চন; বেকার সমস্যা নিরসনে সরকারি উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টি ও বেকার ভাতা চালু; চাকরির আবেদন ফি বাতিল; চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি; চাকরির পরীক্ষাগুলো বিভাগীয় পর্যায়ে নেওয়ার ব্যবস্থা; চাকরিতে ঘুষ, দুর্নীতি বন্ধ এবং মাদক, জুয়া, পর্নোগ্রাফি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

রাশেদ শাহরিয়ার বলেন, ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে বাংলাদেশ আওয়ামী লীগ ২০২৩ সাল নাগাদ অতিরিক্ত ১ কোটি ৫০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার করে। কিন্তু এই প্রতিশ্রুতি আজও বাস্তবায়ন হয়নি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে বেকারের সংখ্যা প্রায় ২৭ লাখ। যদিও এই চিত্র দেশে প্রকৃত বেকারত্বের চিত্র নয়। 

তিনি বলেন, ‘আমরা মনে করি বর্তমানে যুব সমাজের বেকারত্ব ও সাংস্কৃতিক সংকট নিরসনের জন্য এই শোষণমূলক পুঁজিবাদী ব্যবস্থার বিরুদ্ধে সমাজতান্ত্রিক আদর্শে উদ্বুদ্ধ একটি যুব আন্দোলন আজ সময়ের দাবি। বেকারত্বের মূল কারণ পুঁজিবাদী আর্থসামাজিক ব্যবস্থা। অন্যদিকে পৃথিবীর ইতিহাসে প্রমাণিত যে সমাজতান্ত্রিক অর্থনীতিই কেবল এই সংকটের স্থায়ী সমাধান করতে পারে।’

ট্যাগ: বাসদ
তেলাপোকা, আঁশটে পোকা, পচা —কী নেই ডিআইইউর ক্যান্টিনের খাবার…
  • ২৫ অক্টোবর ২০২৬
তিশার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন, মুখ খুললেন ফারুকী
  • ২৫ অক্টোবর ২০২৬
আব্বাসিকে আইনি নোটিশ দিয়ে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে
  • ২৫ অক্টোবর ২০২৬
বদলির ফল প্রকাশের দাবিতে বড় আন্দোলনের প্রস্তুতি শিক্ষকদের
  • ২৫ অক্টোবর ২০২৬
ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসিআই পিএলসি, সরাসরি…
  • ২৫ অক্টোবর ২০২৬
পুলিশ হেফাজতে থাকা ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিএন…
  • ২৫ অক্টোবর ২০২৬