পৃথিবীর অনেক দেশ আজ বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখে: সালমান এফ রহমান

১৪ অক্টোবর ২০২৩, ০৭:৩৩ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪২ PM
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সালমান এফ রহমান

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সালমান এফ রহমান © সংগৃহীত

পৃথিবীর অনেক দেশ আজ বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখে। এসব সম্ভব হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের এমপি সালমান এফ রহমান।

শনিবার (১৪ অক্টোবর) দুপুরে ঢাকার দোহার-নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগ আয়োজিত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও বই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, বিগত সরকারের মতো আমরা বিশ্বের অন্য দেশে ভিক্ষা চাই না। শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ আজ রোল মডেল। পৃথিবীর অনেক দেশ আজ বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখে। এসব সম্ভব হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণে। তিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন বলেই আজ দেশে একের পর এক উন্নতি হচ্ছে। জাতি উন্নত হচ্ছে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে সালমান এফ রহমান বলেন, আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। তাই, স্মার্ট দেশ গড়তে তোমাদের ভূমিকা অপরিসীম। আমাদের বয়স প্রায়ই শেষ, এখন তোমাদের সময়। বিশ্বে নতুন নতুন প্রযুক্তি আসছে। তাই বিশ্ববাজারে টিকে থাকতে হলে স্মার্ট নাগরিক হতে হবে। এজন্য তোমাদের এগিয়ে আসতে হবে, তা না হলে আমরা পিছিয়ে পড়ব। আমরা পিছিয়ে থাকতে চাই না।

এর আগে সালমান এফ রহমান শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেন। পরে বিকেলে একই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে লালন ব্যান্ড সুমীর লালন গান পরিবেশন করা হয়।

পোকাধরা বেগুন দিয়ে তৈরি হচ্ছে বেগুনি, রেস্তোরাঁ মালিককে জরি…
  • ০৭ মার্চ ২০২৬
‘১১’ গোলে হারল ভারত
  • ০৭ মার্চ ২০২৬
শিক্ষকের কাছে লাখ টাকা চাঁদা দাবি ছাত্রদলের দুই নেতার, অতপর…
  • ০৭ মার্চ ২০২৬
মুক্তিযুদ্ধের নামে আ.লীগকে পুনর্বাসন করা যাবে না: নাহিদ ইসল…
  • ০৭ মার্চ ২০২৬
ফাইনালের আগে আলোচনায় ভারতের ‘কুসংস্কার’
  • ০৭ মার্চ ২০২৬
চাঁদা না দেওয়ায় যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
  • ০৭ মার্চ ২০২৬