তলে তলে কিছুই হয়নি : মির্জা ফখরুল

১৪ অক্টোবর ২০২৩, ০৩:১৭ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪২ PM
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত

‘তলে তলে সব হয়ে গেছে’, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার ইঙ্গিত দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন তার জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তলে তলে কিছুই হয়নি। গোটা বিশ্ব তাদের সরে যেতে বলছে। তাদের অত্যাচার অবিচারে দেশবাসী আজ অতীষ্ট। তারা কাউকে পাত্তা দেয় না। তারা জোর করে ক্ষমতায় থাকতে চায়’।

আজ শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপি আয়োজিত গণঅনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘এরা সরকার নয়। এরা শাসক। এরা ভয়ানক দল। এরা ঘোষণা দেয় বিএনপি আমাদের শত্রু। একটি রাজনৈতিক দল এ কথা বলতে পারে না। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল হতে পারে না। এরা কমান্ডো কায়দায় আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করছে’।

আরও পড়ুন: পাবলিক পরীক্ষা আয়োজন ও ফল প্রকাশে নতুন আইন হচ্ছে

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করি না। তাই পূজায় আমরা কোনো কর্মসূচি রাখিনি’।

এতে আরও বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, বেগম সেলিমা রহমান। এতে সভাপতিত্ব করেন আব্দুস সালাম।

সেই আউট নিয়ে মুখ খুললেন মিরাজ
  • ১৬ মার্চ ২০২৬
চাঁদপুরে ৪ হাজার ইয়াবাসহ দুই নারী আটক
  • ১৬ মার্চ ২০২৬
ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ও ট্রেইনি ব্যাংকিং অফিসার নে…
  • ১৬ মার্চ ২০২৬
প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার কলেজছাত্রী
  • ১৬ মার্চ ২০২৬
২০ বছর পর সুগন্ধা সৈকতের বালিয়াড়ি অবৈধ দখলমুক্ত
  • ১৬ মার্চ ২০২৬
২০ বছর পর সুগন্ধা সৈকতের বালিয়াড়ি অবৈধ দখলমুক্ত
  • ১৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence