এক দফা দাবিতে নয়াপল্টনে বিএনপির গণ-অনশন

১৪ অক্টোবর ২০২৩, ১১:৪৮ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM
নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীরা গণ-অনশন করছে

নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীরা গণ-অনশন করছে © সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার লক্ষ্যে বিদেশ প্রেরণসহ এক দফা দাবি আদায়ে গণ-অনশন শুরু করেছে বিএনপি। শনিবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই গণ-অনশন শুরু হয়।

বিএনপি ও যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র উদ্যোগে দুপুর ২টা পর্যন্ত এই গণ-অনশন চলবে। গণ-অনশন কর্মসূচিতে উপস্থিত আছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা।

এছাড়াও দলের সিনিয়র, অঙ্গ-সহযোগী সংগঠনের এবং পেশাজীবী নেতারাও উপস্থিত আছেন। ঢাকা ছাড়াও দেশের প্রত্যেক জেলায় এই গণ-অনশন কর্মসূচি পালন করছে জেলা বিএনপি।

এর আগে একদফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও তার অঙ্গ সংগঠন রোডমার্চ কর্মসূচী পালন করে। এদিকে বিএনপি নেতারা বলছেন সামনে পূজার ছুটির পর সরকার পতনের কঠোর আন্দোলনে নামবে দলটি।

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬