দেশের প্রায় দেড় কোটি মানুষ দৃষ্টিত্রুটিজনিত সমস্যায় ভুগছে

১৩ অক্টোবর ২০২৩, ০৯:০১ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি। © সংগৃহীত

দেশের প্রায় ১ কোটি ৪৩ লাখ মানুষ কোনো না কোনো ধরনের দৃষ্টিত্রুটিজনিত সমস্যায় ভুগছে বলে জানিয়েছেন চক্ষুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা বলেছেন, অন্ধত্ব ও ক্ষীণ দৃষ্টিজনিত সমস্যা কমলেও চোখের রোগীর সংখ্যা বেড়েই চলেছে। অসচেতনতা, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, স্মার্টফোন-ট্যাবের মতো গ্যাজেটে আসক্তি এমন নানা কারণে অল্প বয়স থেকেই চোখের নানা সমস্যা দেখা দিচ্ছে।

বৃহস্পতিবার বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত বিভিন্ন সেমিনারে এসব তথ্য জানানো হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘আপনার চোখকে ভালোবাসুন, কর্মস্থলেও’।

এসব সেমিনারে চিকিৎসকরা চোখের রোগ থেকে রক্ষা পেতে চোখের যত্ন নেওয়ার পরামর্শ দেন। তারা বলেন, মানুষ চোখের বিষয়ে উদাসীন। চোখের যত্নের বিষয়ে নিজের কর্মস্থলে করণীয় সম্পর্কে জানা থাকলে বাংলাদেশে অন্ধত্বের হার অনেক কমতে পারে।

দিবসটি উপলক্ষে রাজধানীতে সকাল ১০টায় সেমিনারের আয়োজন করে চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল কর্র্তৃপক্ষ। এর আগে হাসপাতালে একটি সচেতনতামূলক শোভাযাত্রা বের হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারের ন্যাশনাল আই কেয়ার কর্মসূচির লাইন ডিরেক্টর ও জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা।

সেমিনারে বক্তব্য দেন জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের রেটিনা বিভাগের প্রধান এবং বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির মহাসচিব অধ্যাপক ডা. দীপক কুমার নাগ, পেডিয়াট্রিক অফথালমোলজি বিভাগের প্রধান অধ্যাপক খায়ের আহমেদ চৌধুরী, কর্নিয়া বিভাগের অধ্যাপক ও অ্যাকাডেমিক কমিটির চেয়ারম্যান ডা. আবদুল কাদের, আইএনজিও ফোরামের চেয়ারম্যান এবং অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনীর আহমেদ, দৃষ্টি উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যাপক ডা. শাহিন রেজা চৌধুরী, ভিট্রো-রেটিনা বিভাগের অধ্যাপক ডা. শামিমা সুলতানা এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার সহকারী অধ্যাপক ডা. উৎপল কু-ু। সেমিনারটি সঞ্চালনা করেন হেলেন কেলার ইন্টারন্যাশনালের প্রজেক্ট ম্যানেজার ডা. ফাইজা রাহলা।

ট্যাগ: সমস্যা
হামের প্রাদুর্ভাব ঠেকাতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে: রিজভী
  • ০৭ এপ্রিল ২০২৬
বৈদ্যুতিক স্কুল বাস আমদানিতে শুল্ক মওকুফের সিদ্ধান্ত
  • ০৭ এপ্রিল ২০২৬
লন্ডনে তারেক রহমানকে ‘ট্রফি’ দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসে…
  • ০৭ এপ্রিল ২০২৬
আনোয়ারায় গ্যাস ও অ্যামোনিয়া সংকটে বন্ধের মুখে ডিএপি সার কার…
  • ০৭ এপ্রিল ২০২৬
মুক্তি পেয়ে যা বললেন জামায়াতের নারী কর্মী সাওদা সুমি
  • ০৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটে চাকরি, পদ ৬, আবেদ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close