শিক্ষা কারিকুলাম বাতিলসহ আট দাবি অভিভাবক ফোরামের

১৩ অক্টোবর ২০২৩, ০৮:৫১ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM
কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষা আন্দোলন সম্মিলিত অভিভাবক ফোরাম

কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষা আন্দোলন সম্মিলিত অভিভাবক ফোরাম © ফাইল ছবি

নতুন শিক্ষা কারিকুলাম বাতিল ও পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনাসহ আট দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষা আন্দোলন সম্মিলিত অভিভাবক ফোরাম। আজ শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে রাজধানীর প্রেসক্লাব এলাকায় মানববন্ধ ও আলোচনা সভা করা হবে।

ফোরামের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাব সংলগ্ন এলাকায় বেলা ৩টায় নতুন শিক্ষা কারিকুলাম বাতিল ও পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আরো পড়ুন: প্রাথমিকের প্রথম ধাপের শিক্ষক নিয়োগ পরীক্ষা ২৪ নভেম্বর

সম্মিলিত অভিভাবক ফোরামের আট দাবির মধ্যে রয়েছে-

১. নতুন শিক্ষা কারিকুলাম সংস্কার করতে হবে; 
২. পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনতে হবে; 
৩. মেধা যাচাই করতে হবে নম্বরের ভিত্তিতে; 
৪. সব ব্যবহারিক বিষয় স্কুল থেকে সম্পন্ন করতে হবে; 
৫. যেকোনো পরিবর্তন বা পরিমার্জন করলে অভিভাবক প্রতিনিধি রাখতে হবে; 
৬. অযৌক্তিকভাবে পরীক্ষার ফি বাড়ানো যাবে না;
৭. পরবর্তী ক্লাসে পূর্ণ ভর্তি এবং রেজিস্ট্রেশন ফি নেওয়া যাবে না এবং
৮. বাস্তব সম্মত ও আধুনিক শিক্ষা পদ্ধতি প্রণয়ন করতে হবে।

১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে তিন চোরকে ছেড়ে দিলেন এলাকাবাসী
  • ১৩ আগস্ট ২০২৬
আমেরিকায় গিয়ে দেশে না ফেরায় ঢাবি অধ্যাপককে অব্যাহতি
  • ১৩ আগস্ট ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের ৫ পদে রদবদল
  • ১৩ আগস্ট ২০২৬
ব্যবহারিক পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে প্রাণ গেল এইচএসসি পরী…
  • ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নিয়ে ডা. খালিদুজ্জামানের পোস্টকে ‘তৃতীয় শ্রেণির …
  • ১৩ আগস্ট ২০২৬
ভাঙ্গুড়ায় ইয়াবাসহ ওয়ার্ড বিএনপি নেতার ছেলে আটক
  • ১৩ আগস্ট ২০২৬