সুষ্ঠু নির্বাচনের জন্য ডিসি ও ইউএনওর জন্য গাড়ী কেনা হচ্ছে : আইনমন্ত্রী

১২ অক্টোবর ২০২৩, ০৪:১৯ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনমন্ত্রী আনিসুল হক।

মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনমন্ত্রী আনিসুল হক। © সংগৃহীত

জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য নতুন গাড়ি কেনার বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যাঁদের জন্য নতুন গাড়ি কেনা হচ্ছে, তাঁরা সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অপরিহার্য। আজ বৃহস্পতিবার মাগুরায় নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গতকাল বুধবার অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ডিসি ও ইউএনওদের জন্য ২৬১টি নতুন গাড়ি কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়। এতে মোট ব্যয় হবে ৩৮০ কোটি টাকা। জাতীয় নির্বাচনের সময় সাধারণত ডিসিরা রিটার্নিং কর্মকর্তা এবং ইউএনওরা সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন।

আইনমন্ত্রী বলেন, সরকার একটা নিষেধাজ্ঞা দিয়েছিল গাড়ি কেনা বন্ধ রাখার জন্য। সেই নিষেধাজ্ঞা এই নির্বাচনের প্রয়োজনে শিথিল করা হয়েছে বলেই গতকাল ২৬১টি গাড়ি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এটা অত্যন্ত প্রয়োজন। কারণ, যাঁদের (ডিসি ও ইউএনও) এসব গাড়ি দেওয়া হচ্ছে, তাঁরা সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অপরিহার্য।

আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে এই সরকারের অধীনই নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার চায় সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক। তবে কোনো দল নির্বাচনে অংশ নেবে কি না, এটা তাদের ব্যাপার। নির্বাচন অংশগ্রহণমূলক হলো কি না, এটা জনগণ নির্ধারণ করবে। জনগণ অংশ নিলেই নির্বাচন অংশগ্রহণমূলক 

সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধন করতে মাগুরায় যান আইনমন্ত্রী আনিসুল হক। দুপুর ১২টার দিকে আটতলা ভবনটি উদ্বোধন করেন তিনি। এর কিছুক্ষণ পর নতুন ভবনের সামনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আইনমন্ত্রী।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য বীরেন শিকদার, ৬৪ জেলা সদরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ প্রকল্পের প্রধান সমন্বয়ক (যুগ্ম সচিব) বিকাশ কুমার সাহা, মাগুরার সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুণ্ডু, জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, খুলনা গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল কাশেম মো. শাহজালাল মজুমদার ও জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম।

জামায়াত জোট থেকে নারী এমপির মনোনয়নপত্র জমা দিয়ে যা বললেন মা…
  • ২১ এপ্রিল ২০২৬
ঢাকার বাইরে এসএসসির দুই কেন্দ্রে হঠাৎ হাজির শিক্ষামন্ত্রী, …
  • ২১ এপ্রিল ২০২৬
বরিশাল বোর্ডে ২১৬ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু, পরীক্ষার্থী…
  • ২১ এপ্রিল ২০২৬
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে শপআপ, আবেদন শেষ ২৫ এপ্…
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রশ্নপত্র দেখুন এখানে
  • ২১ এপ্রিল ২০২৬
সার-কীটনাশকের দোকানে জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা
  • ২১ এপ্রিল ২০২৬