ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ

১২ অক্টোবর ২০২৩, ১০:৩৪ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
ফিলিস্তিনদের ওপর ইসরাইলের চলমান আগ্রাসনের প্রতিবাদে বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ

ফিলিস্তিনদের ওপর ইসরাইলের চলমান আগ্রাসনের প্রতিবাদে বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ © ফাইল ছবি

ফিলিস্তিনদের ওপর ইসরাইলের চলমান আগ্রাসনের প্রতিবাদ ও হামাসের প্রতিরোধ যুদ্ধের সঙ্গে সংহতি জানিয়ে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচি থেকে যুদ্ধ বন্ধের আহবান জানিয়েছেন তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘর্ষে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংহতি সমাবেশ ও মিছিল করেছে একদল শিক্ষার্থী। সোমবার (৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ পালন করা হয়। 

এতে 'ইন্তিাফাদা জিন্দাবাদ', 'ইসরায়েল টেরোরিস্ট (সন্ত্রাসী), বয়কট ইসরায়েল', 'ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন জিন্দাবাদ', 'ফিলিস্তিনের মাটি, দখল হতে দেব না' স্লোগান দেন শিক্ষার্থীরা। সমাবেশের পর ভিসি চত্ত্বর ঘুরে রাজু ভাস্কর্যের সামনে মিছিল করে শিক্ষার্থীরা। 

ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমাবেশে ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র বাহিনী হামাসের চলমান অভিযান ‘অপারেশন তুফান আল আকসা’র প্রতি পূর্ণ সমর্থন জানান শিক্ষার্থীরা। পাশাপাশি বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে সুস্পষ্ট অবস্থান নেওয়ারও আহবান জানানো হয়।

সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল ক্যাম্পাসের প্রধান ফটক চত্বর হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার সমাবেশস্থলে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলে ‘ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল নিপাত যাক’সহ নানা শ্লোগান দেন শিক্ষার্থীরা।

আরো পড়ুন: জ্বালানীর অভাবে বিদ্যুৎহীন গাজা

রাজশাহী বিশ্ববিদ্যালয়

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পরে সমাবেশস্থল থেকে একটি প্রতিবাদী র‍্যালী বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় আট শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

ফিলিস্তিন-ইসরায়েল চলমান সংঘাতে ফিলিস্তিনের প্রতি সংহতি ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সমাবেশ ও মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দেড় শতাধিক সাধারণ শিক্ষার্থী অংশ নেয়। সমাবেশে 'ফ্রি প্যালেস্টাইন', 'জেরুজালেম বিলংস টু প্যালেস্টাইন' সহ প্রতিবাদী বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।

সমাবেশে অংশ নিয়ে বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাইফুল্লাহ বলেন, ‘বর্বর ফিলিস্তিনি বাহিনীর নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ আমরা এখানে সমবেত হয়েছি। পৃথিবী আজ দু'ভাগে বিভক্ত; একটি জালেম আরেকটি মজলুম। আজ আমরা কোন দল, মত, ধর্মের পরিচয়ে এখানে একত্রিত হয়নি, একত্রিত হয়েছি মজলুমের আর্তনাদ শুনে। আমরা দেখতে পাচ্ছি দখলদার ইসরাইলী বাহিনী যুদ্ধের সকল নিয়ম অগ্রাহ্য করে নির্বিচারে নারী-শিশু হত্যা করছে, খাদ্য, পানি, গ্যাস বন্ধ করে অবরুদ্ধ করে রেখেছে। তাই আজ আমরা ফিলিস্তিনের প্রতি সংহতি জ্ঞাপন করে স্বাধীনতা কামনা করছি।’

 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের চলমান আগ্রাসনের বিরুদ্ধে দেশটির স্বাধীনতাকামী হামাসের প্রতিরোধ আন্দোলনের সাথে সংহতি জানিয়ে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘ডেমনস্ট্রেশন ফর ফিলিস্তিন’ শীর্ষক ব্যানার হাতে মানববন্ধনটিতে একত্রিত হয় বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে ‘সংহতি সমাবেশ’ করেছে সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (১১ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা ফিলিস্তিনের মানুষের প্রতি ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব, নির্মম নির্যাতন এবং গণহত্যার প্রতিবাদ জানান। পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে বিশ্ব মুসলিমকে এক হওয়ার আহ্বান জানান।

বিএম কলেজ

ফিলিস্তিনে নিরীহ মুসলিমদের ওপর ইসরাইলের হামলার প্রতিবাদে এবং আগ্রাসন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। বুধবার (১১ অক্টোবর) সকালে কলেজের জিরোপয়েন্ট এলাকায় ‘রেসিসটেন্স আন্টিল রিটার্ন’ ব্যানারে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

শিক্ষকরা জাতির প্র্যাকটিক্যাল ডক্টর: শিক্ষামন্ত্রী
  • ২৯ মার্চ ২০২৬
নেত্রকোনায় বিষপানে বৃদ্ধের মৃত্যু
  • ২৯ মার্চ ২০২৬
একজন অব্যাহতিপ্রাপ্ত উপাচার্যের সাক্ষাৎকার
  • ২৯ মার্চ ২০২৬
ঈদের ছুটি শেষে খুলেছে ঢাকা কলেজ, শিক্ষার্থীদের উপস্থিতি কম
  • ২৯ মার্চ ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন শুরুর সম্ভাব্য সময় জানাল মাউশি
  • ২৯ মার্চ ২০২৬
১৭ বছর যুব উন্নয়নের নামে অনেক দুর্নীতি হয়েছে: প্রতিমন্ত্রী
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence