বাড়িতে প্রশ্ন পাঠিয়ে এসএসসির টেস্ট পরীক্ষা নেওয়ার অভিযোগ

১১ অক্টোবর ২০২৩, ০৮:৫৯ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
জেবুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়

জেবুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় © ফাইল ফটো

ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের জেবুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষা চলছে। অভিযোগ উঠেছে, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ এক ছাত্রীর বাড়িতে প্রশ্নপত্র পাঠিয়ে তার পরীক্ষা নিয়েছেন।

জানা গেছে, গত ১ অক্টোবর থেকে ওই বিদ্যালয়ের দশম শ্রেণির নির্বাচনী পরিক্ষা শুরু হয়। ২টা পরীক্ষা দেওয়ার পরে ওই ছাত্রী অসুস্থ হয়ে গেলে তার মা এসে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের কাছে জানান। পরে তিনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ওই ছাত্রীর বাড়িতে প্রশ্নপত্র পাঠিয়ে পরীক্ষা নেন।

ওই ছাত্রীর অসুস্থতায় মানবিক কারণে এ কাজ করেছেন স্বীকার করে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, প্রশ্নপত্র বাড়িতে পাঠানোর অধিকার আমার নাই। কর্তৃপক্ষের অনুমতি নেয়াটা উচিত ছিলো। আমি কারো অনুমতি নেইনি। আমার ভুল হয়ে গেছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মন্ডল বলেন, আমার ঘটনাটি কর্তৃপক্ষকে জানাবো। এবিষয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

বিশ্বকাপে খেলবে ইরান, নিশ্চিত করলেন ফিফা সভাপতি
  • ৩১ মার্চ ২০২৬
অনলাইন ক্লাসের খবরের প্রতিবাদ শিবিরের
  • ৩১ মার্চ ২০২৬
গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
বাড়ি থেকে বের করে দিতে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ
  • ৩১ মার্চ ২০২৬
‘শান্তির পৃথিবীতে সাগর তুই একাই থাক’ বলে দুই শিশুপুত্র নিয়ে…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence