মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধনের তারিখ পেছালো

০৯ অক্টোবর ২০২৩, ০৩:০৮ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৫১ PM
মেট্রোরেল

মেট্রোরেল © ফাইল ছবি

ঢাকা মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের উদ্বোধনের তারিখ পিছিয়েছে। ২০ অক্টোবরের পরিবর্তে উদ্বোধনের নতুন তারিখ আগামী ২৯ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।  ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আবদুর রউফ বলেন, ‘আমাদের কাছে যে তথ্য এসেছে, তাতে এই অংশের উদ্বোধন ২৯ অক্টোবর নিয়ে যাওয়া হয়েছে।’

আরও পড়ুন: এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: পর্যবেক্ষক দলকে বিএনপি

এর আগে গত ২০ আগস্ট সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছিলেন, ২০ অক্টোবর মেট্রোরেলের মতিঝিল অংশ উদ্বোধন করা হবে।

গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চলাচলের উদ্বোধন করা হয়। ইতোমধ্যে এই অংশের সবগুলো স্টেশন চালু হয়েছে। এখন মেট্রোরেল সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলাচল করছে।

 

জবির শূন্য আসনে ৫ম পর্যায়ের ভর্তি কার্যক্রম শুরু
  • ০১ এপ্রিল ২০২৬
মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়ার অভিযোগ নিষিদ্ধ ঘোষি…
  • ০১ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ০১ এপ্রিল ২০২৬
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত, বাংলাদেশে কবে?
  • ০১ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ার দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শাবিপ্রবির সমঝোতা স্মা…
  • ০১ এপ্রিল ২০২৬
মোজতবা খামেনি কোথায় আছেন, জানালেন রুশ রাষ্ট্রদূত
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence