এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: পর্যবেক্ষক দলকে বিএনপি

০৯ অক্টোবর ২০২৩, ০২:৩০ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৫১ PM
সাংবাদিকদের সাথে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু

সাংবাদিকদের সাথে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু © ইন্টারনেট

বাংলাদেলে সফররত মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষণ দলকে বর্তমান সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছে বিএনপি।

আজ (৯ অক্টোবর) সকালেমার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন শুধু দেশের মধ্যেই প্রশ্নবিদ্ধ নয়, সারাবিশ্বে প্রশ্নবিদ্ধ। দেশের মানুষ যেভাবে একটা সুষ্ঠু নির্বাচন চায়, তেমনি আন্তর্জাতিক বিশ্বও একটা সুষ্ঠু নির্বাচন চায়। দেশে কোনো নির্বাচনের পরিবেশ নেই বলে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না সিদ্ধান্ত নিয়েছে।
 
এই বিএনপি নেতা আরও বলেন, স্বাভাবিকভাবে আমরা বিএনপির পক্ষ থেকে বলেছি, শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। গত কয়েকটি নির্বাচনে তারা ভোটাধিকার হরণ করেছে। এখন ভোট চুরির প্রকল্প আরও শক্তিশালী হয়েছে; দমন নিপীড়নও আরও বেড়েছে। ভোটচুরি কে তারা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে এই সরকারের অধীনে নির্বাচন হলে দেশের জনগণ ভোট দিতে পারবে না। বিচার বিভাগ, আইনশৃঙ্খলারক্ষা বাহিনী, লুটেরা, ব্যাবসায়ী মিলে একটি ভোট চুরির প্রজেক্ট করেছে। আবারও তারা ভোট চুরি প্রকল্পে কাজ করে যাচ্ছে। এগুলো থেকে মুক্তির একমাত্র উপায় একদফা দাবি। এই দাবি প্রতিষ্ঠা করে দেশের জনগণ তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবে। এই সরকারের অধীনে আন্তর্জাতিক মানের সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেই বিশ্ব এই নির্বাচন প্রক্রিয়া নিয়ে কথা বলছে।

আমরা তাদের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বষয় বললেও সেভাবে বলবে না বলেছে। তারা শুধু বলছে, সুষ্ঠু নির্বাচন– যেটা নির্দলীয়, নিরপেক্ষ সরকারকেই বোঝায়, যুক্ত করেন তিনি।

বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকে আসাদুজ্জামন আসাদ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব পরিস্থিতি যাচাই করতে গতকাল শনিবার ঢাকায় এসেছেন ৭ সদস্যবিশিষ্ট যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল।

প্রতিনিধিদলে কো-চেয়ার হিসেবে আছেন স্টেট ফর সাউথ এশিয়ান অ্যাফেয়ার্সের সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কার্ল এফ ইনডারফুর্থ এবং ইউএসএআইডি অ্যাডমিনিস্ট্রেটরের সাবেক ডেপুটি বনি গ্লিক, মালয়েশিয়ার সাবেক হাউস অব রিপ্রেজেন্টেটিভস সদস্য মারিয়া চিন আবদুল্লাহ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাবেক সহযোগী কাউন্সেল জামিল জাফর, এশিয়া-প্যাসিফিকের এনডিআই রিজিওনাল ডিরেক্টর মনপ্রীত সিং আনন্দ ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলে আইআরআইয়ের সিনিয়র ডিরেক্টর জোহানা কাও।

এই দল এবং তাদের সহায়তাকারীরা আগামী ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। 

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা
  • ৩০ মার্চ ২০২৬
‘৪০ লাখ মানুষের ডেটা ডার্ক ওয়েবে বিক্রির ঝুঁকিতে’
  • ৩০ মার্চ ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে এনসিপি…
  • ৩০ মার্চ ২০২৬
আজ থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব…
  • ৩০ মার্চ ২০২৬
দেশে পৌঁছেছে স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মরদেহ
  • ৩০ মার্চ ২০২৬
গুচ্ছ ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence