খালেদা জিয়াকে লিভার প্রতিস্থাপনের জন্য বিদেশে নেওয়া জরুরী: মেডিকেল বোর্ড 

০৯ অক্টোবর ২০২৩, ১০:৫০ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৫১ PM
মেডিকেল বোর্ড

মেডিকেল বোর্ড © সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুঝুঁকি অনেক বেশি। লিভার প্রতিস্থাপনের জন্য জরুরিভিত্তিতে বিদেশে নেওয়ার দরকার।

আজ সোমবার (৯ অক্টোবর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা এ কথা জানান।

মেডিকেল বোর্ডের সদস্যরা জানান, লিভার সিরোসিসসহ নানা শারীরিক সমস্যায় আক্রান্ত খালেদা জিয়া। তার বুকে ও পেটে পানি চলে এসেছে। বাংলাদেশে তারা আর তেমন কোনো চিকিৎসার অপশন নেই।

আরও পড়ুন: গাজা-ইসরায়েল সংঘাতে মৃত্যুর সংখ্যা হাজার ছাড়াল 

তারা আরও জানান, খালেদা জিয়ার পেটের ও বুকের পানি বের করা এবং এন্টিবায়োটিক দেওয়া ছাড়া আর কোনো চিকিৎসা নেই দেশে। উনার মৃত্যুঝঁকি অনেক বেশি। লিভার প্রতিস্থাপনের জন্য জরুরিভিত্তিতে বিদেশে নেওয়া দরকার।

লিড নিয়েও পর্তুগালের কাছে বাংলাদেশের
  • ২৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভে টানা ৩৪ দিনের মতো উত্তাল ফ্রান্স
  • ২৫ অক্টোবর ২০২৬
বাংলা ১ম পত্রে ২৪ কবি-সাহিত্যিকের লেখা পড়বেন কলেজ শিক্ষার্থ…
  • ২৫ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশ নিয়ে সভায় বসছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় …
  • ২৫ অক্টোবর ২০২৬
বিইউএফটি জাতীয় কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা কমার্স কলেজ
  • ২৫ অক্টোবর ২০২৬
ছাগল খুঁজতে গিয়ে বাঘের আক্রমণে আহত ৩
  • ২৫ অক্টোবর ২০২৬