স্কুল-কলেজ ফাঁকি দিয়ে আড্ডা, ৪৯ শিক্ষার্থী আটক

০৮ অক্টোবর ২০২৩, ০৫:২২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
শিক্ষার্থীদের আটক করে নিয়ে যাওয়া হচ্ছে

শিক্ষার্থীদের আটক করে নিয়ে যাওয়া হচ্ছে © সংগৃহীত

নাটোরে অভিযান চালিয়ে স্কুল-কলেজের ৪৯ জন শিক্ষার্থীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (৮ অক্টোবর) দুপুর ২টায় শহরের বঙ্গজলে অবস্থিত নাটোর রাজবাড়ীতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলার অন্যতম পর্যটনকেন্দ্র নাটোর রাজবাড়ীর ভেতরে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দিচ্ছিল। এমন তথ্য স্থানীয়রা পুলিশ সুপারকে মোবাইল ফোনে জানায়। পরে পুলিশ সুপারের নির্দেশে জেলা ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।

স্থানীয়রা জানান, প্রতিদিন রাজবাড়ীর ভেতরে জেলা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ক্লাস ফাঁকি দিয়ে এসে ঘোরাঘুরি করে। এছাড়া অনেককেই আপত্তিকর অবস্থায় দেখা যায়। যার কারণে সাধারণ দর্শনার্থীরা এসে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন।

আরও পড়ুন: চূড়ান্ত ফলের অপেক্ষায় মা হতে পারছেন না চাকরিপ্রার্থীরা

স্থানীয়রা প্রশাসনের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন। সেই সঙ্গে মাঝেমধ্যে এরকম অভিযান পরিচালনা করার আহ্বান জানান তারা।

গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল‌ মতিন জানান, ক্লাস ফাঁকি দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীরা রাজবাড়ীতে আড্ডা দিচ্ছে এমন খবরে পেয়ে সেখানে অভিযান চালিয়ে ৪৯ জনকে আটক করে ডিবি অফিসে নিয়ে আসা হয়েছে। পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

পিএসসির নতুন সদস্য হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিএনপি…
  • ২৫ অক্টোবর ২০২৬
চুমুকাণ্ডে ক্ষমা চাইলেন ক্বারী তাশরিক 
  • ২৫ অক্টোবর ২০২৬
৩৯৩ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি চট্টগ্রাম বন্দর কর্…
  • ২৫ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক, হারালেন দলীয় পদ
  • ২৫ অক্টোবর ২০২৬
৫ দফা দাবিতে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের বিক্ষোভ
  • ২৫ অক্টোবর ২০২৬
লিড নিয়েও পর্তুগালের কাছে বাংলাদেশের
  • ২৫ অক্টোবর ২০২৬