হাসপাতালে যাওয়ার পথে চিকিৎসকের মৃত্যু

০৮ অক্টোবর ২০২৩, ০৩:৩২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ডা. হাফিজুর রহমান

ডা. হাফিজুর রহমান © সংগৃহীত

জামালপুরে ট্রাক চাপায় এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। রোববার ( ৮ অক্টোবর) সকাল ১০টায় নান্দিনা-জামালপুর সড়কের জয়রামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত চিকিৎসকের নাম ডা. মো. হাফিজুর রহমান। তিনি সদর উপজেলার নান্দিনা উপস্বাস্থ্য কেন্দ্রে কর্মরত ছিলেন।

ডা. হাফিজুর জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের মেষ্টা গ্রামের দুলাল মিয়ার ছেলে। ৪০তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়ে এগারো মাস আগে নিয়োগ পান তিনি। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) ৪৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন ডা. হাফিজুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ডা. হাফিজুর রহমান জামালপুর শহরের ভাড়া বাসায় থাকতেন। রোববার সকালে বাসা থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থল নান্দিনা উপস্বাস্থা কেন্দ্রে যাচ্ছিলেন তিনি। এসময় জয়রামপুর এলাকায় পৌঁছলে বিপরীতদিক থেকে আসা বালুবাহী একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়, এতে গুরুতর আহত ডা. হাফিজুর। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস জানান, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী হাফিজুরের লাশের পোস্টমর্টেম করা হয়নি। বিকেলে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। 

এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েভ ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২২ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
কুমিল্লায় আনসার সদস্যদের বহনকারী তিনটি বাসের সংঘর্ষ, আহত ৭
  • ১৩ এপ্রিল ২০২৬
প্রাথমিকে নতুন করে ‘মিড-ডে মিল’ চালু হচ্ছে ৩৪৯ উপজেলায়
  • ১৩ এপ্রিল ২০২৬
মাদক সিন্ডিকেটের প্রস্তাবে রাজি না হওয়ায় ব্যবসায়ীকে মারধর ও…
  • ১৩ এপ্রিল ২০২৬