প্রেমের টানে কিশোরগঞ্জে মালয়েশিয়ান তরুণী

০৮ অক্টোবর ২০২৩, ১১:২৭ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
প্রেমের টানে কিশোরগঞ্জে মালয়েশিয়ান তরুণী

প্রেমের টানে কিশোরগঞ্জে মালয়েশিয়ান তরুণী © সংগৃহীত

প্রেমের টানে নিজ জন্মভূমি মালয়েশিয়া থেকে কিশোরগঞ্জে ছুটে এসেছেন লায়লা মিয়া আব্দুল্লাহ (২১) নামে এক তরুণী। জেলার নিকলি উপজেলার দামপাড়া গোয়াইহাটি গ্রামের শাহজাহান মিয়ার ছেলে আদনান রকি জোবানকে (২৬) বিয়ে করেছেন তিনি। তাদের বিয়ে ও ঘুরে বেড়ানোর কিছু ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়ার পর এলাকায় তোলপাড় শুরু হয়েছে।

জোবান জানান, পাঁচ বছর আগে কর্মসংস্থানের জন্য মালয়েশিয়া পাড়ি জমান তিনি। সেখানে ফেসবুকের মাধ্যমে লায়লার সঙ্গে প্রথমে পরিচয় হয়। পরে ধীরে ধীরে তাদের মধ্যে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

লায়লা স্টুডেন্ট উল্লেখ করে জোবান বলেন, আমাদের সাত মাসের সম্পর্ক। লায়লার ইচ্ছা ছিল বাংলাদেশে এসে ধুমধাম করে আমাকে বিয়ে করবে। তার ইচ্ছাতেই গত ২৭ সেপ্টেম্বর লায়লা ও তার বোনকে বাংলাদেশে নিয়ে আসি।

শুক্রবার (৬ অক্টোবর) তার বোনের উপস্থিতিতে পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়। ইতোমধ্যে লায়লার বোন মালয়েশিয়ায় চলে গিয়েছে। আগামী ২১ অক্টোবর আমরাও মালয়েশিয়া চলে যাব।

তাদের বিয়ের বিষয়ে সত্যতা নিশ্চিত করে দামপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, তাদের বিয়ের পর থেকে এলাকাবাসী বউ দেখার জন্য আদনানের বাড়িতে দলবেঁধে আসছে। বিষয়টি এলাকায় একটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close