রোববার থেকে মিলবে রোদের দেখা

০৭ অক্টোবর ২০২৩, ০৯:৩৫ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
রোদ

রোদ © সংগৃহীত

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে একটানা ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে ঝরেছে বৃষ্টি। কখনো মুষলধারে, আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। মাঝে মধ্যে বৃষ্টি থামলেও তা খুব একটা সময় দীর্ঘ হচ্ছে না। সাময়িক সময়ের ব্যবধানে আবার আবহাওয়া দখলে নিচ্ছে বৃষ্টি।

এ ভোগান্তির মধ্যেই শুক্রবার (৬ অক্টোবর) রাতে স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অফিস। জানিয়েছে, আগামীকাল রবিবার দুপুরের মধ্যে কমে আসবে বৃষ্টি। দেখা মিলবে রোদের একইসঙ্গে বাড়বে তাপমাত্রা।

আরও পড়ুন: বৃষ্টিতে ভেসে গেছে সাড়ে ৬ হাজার পুকুরের মাছ

গতকাল সন্ধ্যা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জের নিকলিতে চলতি বর্ষা মৌসুমের সর্বোচ্চ ৪৭৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলেও জানান এ আবহাওয়াবিদ।

অপরদিকে, আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বেশি সক্রিয় থাকায় সাগর কিছুটা উত্তাল রয়েছে। যে কারণে চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দর এবং কক্সবাজার উপকূলকে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাগরের নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে দ্বিতীয়
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের দেওয়া যে ১০ শর্ত মেনে যুদ্ধ স্থগিতে রাজি যুক্তরাষ্ট্র
  • ০৮ এপ্রিল ২০২৬
মোবাইল মেরামত করে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন…
  • ০৮ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
অভিশংসন করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক এনএএসিপির
  • ০৮ এপ্রিল ২০২৬
close