বৃষ্টিতে ভেসে গেছে সাড়ে ৬ হাজার পুকুরের মাছ

০৭ অক্টোবর ২০২৩, ০৯:০৮ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM
ভেসে গেছে পুকুর

ভেসে গেছে পুকুর © সংগৃহীত

কিশোরগঞ্জে গত দুদিন ধরে টানা ভারী বর্ষণ হচ্ছে। আর এই বর্ষণে ছয় হাজার ৬৪১টি পুকুর ও ফিসারির প্রায় ৩৭ কোটি টাকার মাছ ভেসে গেছে। এতে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন জেলার সাড়ে তিন হাজার মাছচাষি। অবকাঠামো ও মাছসহ প্রায় ৪৩ কোটি টাকার ক্ষতি হয়েছে। ভেসে যাওয়া মাছের মধ্যে শিং, পাবদা, রুই ও পাঙাশসহ বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে।

শুক্রবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৯টায় কিশোরগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, জেলায় মোট সাড়ে তিন হাজার মাছচাষির ছয় হাজার ৬৪১টি পুকুর ও ফিসারি তলিয়ে গেছে। এতে ভেসে গেছে প্রায় সাড়ে ১৮শ টন মাছ। যার বাজার মূল্য ৩৭ কোটি ছয় লাখ ৩৫ হাজার টাকা।

আরও পড়ুন: মেঘনায় ট্রলারডুবি, বহু হতাহতের শঙ্কা

পুকুর ও ফিসারির অবকাঠামোগত প্রায় ছয় কোটি টাকার ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে অবকাঠামো ও মাছের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪৩ কোটি টাকা। এরমধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জেলার কটিয়াদী ও কিশোরগঞ্জ সদর উপজেলায়। কটিয়াদী উপজেলায় এক হাজার ৯২৫টি পুকুরের মাছ ভেসে গেছে।

মহিনন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী বলেন, আমার কয়েকটি ফিসারির পাড় তলিয়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত খামারিদের তালিকা করে মন্ত্রণালয়ে পাঠানো হবে। বরাদ্দ এলে উপজেলা কমিটির মাধ্যমে চাষিদের পুনর্বাসন করা হবে।

একই দিনে জাতীয় বিশ্ববিদ্যালয় ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ভর্ত…
  • ০৩ এপ্রিল ২০২৬
মেয়ে জাইমাকে নিয়ে মুভি দেখতে সিনেমা হলে গেলেন প্রধানমন্ত্রী
  • ০৩ এপ্রিল ২০২৬
জুলাই সনদ নিয়ে কোনো ধরনের অপরাজনীতি সহ্য করা হবে না: চিফ হু…
  • ০৩ এপ্রিল ২০২৬
দেড় মাস না পেরোতেই চাপের মুখে সরকার
  • ০৩ এপ্রিল ২০২৬
কর্মকর্তাদের জন্য সুদমুক্ত গাড়ি ঋণ স্থগিত করল সরকার
  • ০৩ এপ্রিল ২০২৬
হামের প্রাদুর্ভাব: জরুরি টিকাদান কর্মসূচিতে অংশ নিতে দেশবাস…
  • ০৩ এপ্রিল ২০২৬