প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুরু

০৬ অক্টোবর ২০২৩, ০৪:০৭ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © সংগৃহীত

যুক্তরাষ্ট্রে জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান ও যুক্তরাজ্য সফরের নানা দিক তুলে ধরতে সংবাদ সম্মেলনে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৪টায় গণভবনে শুরু হয়েছে এ সংবাদ সম্মেলন।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সফর শেষে গত বুধবার (৪ অক্টোবর) দেশে ফেরেন প্রধানমন্ত্রী। ওইদিন দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে ওয়াশিংটন ডিসি থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছান।

আরও পড়ুন: বাংলাদেশ আমাদের পরীক্ষিত বন্ধু: পুতিন 

প্রধানমন্ত্রী ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ছিলেন ওয়াশিংটন ডিসিতে। সেখানে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন এবং ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে যোগ দিতে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন শেষ ১২ মার্চ
  • ০৭ মার্চ ২০২৬
ডিএনসিসির সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজ তঞ্চকতার আশ্রয় বর্তম…
  • ০৭ মার্চ ২০২৬
নোবিপ্রবির সমুদ্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধ…
  • ০৭ মার্চ ২০২৬
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ, টিকিট কাটবেন …
  • ০৭ মার্চ ২০২৬
প্রাথমিক শিক্ষকের চাকরি লোভনীয় পেশায় পরিণত হবে: প্রতিমন্ত্র…
  • ০৭ মার্চ ২০২৬
ঘুষ দিতে বাধ্য হচ্ছেন শিক্ষক-কর্মচারীরা, সুখবর দিলেন শিক্ষা…
  • ০৭ মার্চ ২০২৬