রাজশাহীতে সর্বোচ্চ ২৪৪ মিলিমিটার বৃষ্টি

০৬ অক্টোবর ২০২৩, ১২:৫৭ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM
বৃষ্টি

বৃষ্টি © সংগৃহীত

সক্রিয় মৌসুমি বায়ু ও লঘুচাপের মিলিত প্রভাবে গত দুদিন ধরে দেশের বিস্তৃর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টি হচ্ছে। তবে বৃহস্পতিবার বৃষ্টির প্রবণতা ছিল সবচেয়ে বেশি। দেশের বেশিরভাগ অঞ্চলেই ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (৮৯ মিলিমিটার বা এর চেয়ে বেশি) বৃষ্টি হয়েছে।

বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ২৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজশাহীতে। এসময়ে রাজধানী ঢাকায় ৫২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

ভারী বৃষ্টির প্রবণতা আগামীকাল শুক্রবারও পাঁচ বিভাগে অব্যাহত থাকতে পারে, তবে তিন বিভাগে কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। আগামী শনিবার থেকে বৃষ্টি ক্রমেই কমে তাপমাত্রা বৃদ্ধির ধারায় ফিরতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

বৃহস্পতিবার সারাদেশেই দিনভর বৃষ্টি হয়েছে। এরমধ্যে রাজশাহী ছাড়াও অতিভারী বৃষ্টি হয়েছে ফরিদপুর (১৬৬ মিলিমিটার), টাঙ্গাইল (১৫০ মিলিমিটার), ঈশ্বরদী ১১৬ (মিলিমিটার), তাড়াশ (১০২ মিলিমিটার), নেত্রকোনা (১০৪ মিলিমিটার), চুয়াডাঙ্গা (১৫৪ মিলিমিটার), কুমারখালী (১২১ মিলিমিটার), ভোলা (১১৭ মিলিমিটার), খেপুপপাড়া (১০৭ মিলিমিটার) ও চাঁদপুরে (৯৩ মিলিমিটার)।

আবহাওয়া বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, ভারী বৃষ্টি হওয়া অঞ্চলগুলোর ঢাকায় ৫২, নিকলিতে ৬৭, বগুড়ায় ৭৩, বদলগাছিতে ৪৫, রংপুরে ৪৭, রাজারহাটে ৫৫, ময়মনসিংহে ৭৯, সন্দ্বীপে ৮৬, হাতিয়ায় ৬২ ও পটুয়াখালীতে ৫২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

ট্যাগ: বৃষ্টি
গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close