শেখ হাসিনার অধীনে কোনও নির্বাচন হতে দেবো না: মির্জা ফখরুল

০৫ অক্টোবর ২০২৩, ০৭:১৫ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর © ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা রাস্তায় নেমেছি, আমরা পদযাত্রা করছি, রোডমার্চ করছি; জনগণকে সঙ্গে নিয়ে মাঠে আছি। কথা পরিষ্কার, দেশে কোনও নির্বাচনের পরিবেশ নেই। শেখ হাসিনা থাকলে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তার অধীনে কোনও নির্বাচন হতে দেবো না। দেশের জনগণ তাকে আর ক্ষমতায় দেখতে চায় না।’

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে বিএনপির রোডমার্চের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সরকার পতনের এক দফা দাবিতে কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে রোডমার্চটি বিকাল ৩টার দিকে ফেনীতে এসে পৌঁছে। এতে অংশ নিয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, জেলা ও তৃণমূল পর্যায়ের হাজারো নেতাকর্মী। প্রধান অতিথির বক্তব্য শেষে রোডমার্চটি পুনরায় ফেনী থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশ আমাদের পরীক্ষিত বন্ধু: পুতিন

এসময় বিএনপির মহাসচিব বলেন, ‘দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে চিকিৎসার সুযোগ দিচ্ছে না সরকার। খালেদা জিয়া যদি সুস্থ হয়ে জনগণের সামনে দাঁড়ান, তাহলে তারা (আওয়ামী লীগ) একমুহূর্তও দাঁড়াতে পারবে না। হাসিনার অধীনে আমরা কোনও নির্বাচনে যাবো না। কারণ, ওরা ভোট চোর। এখন আমাদের এক দফা দাবি, হাসিনা তুই কবে যাবি।’

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, রেহানা আক্তার রানু, অধ্যাপক ভিপি জয়নাল, জয়নাল আবেদীন ফারুক প্রমুখ।

উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে মাল্টা, আবেদন স্নাতকোত্তর-পিএই…
  • ১৬ মার্চ ২০২৬
র‍্যাব-এসবি-সিআইডির শীর্ষ পদে রদবদল
  • ১৬ মার্চ ২০২৬
সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আইয়ুব মিয়ার পদত্যাগ
  • ১৬ মার্চ ২০২৬
উপাচার্য নিয়োগ নিয়ে রুদ্ধদ্বার সভা শিক্ষা সচিবের রুমে
  • ১৬ মার্চ ২০২৬
বদলির আওতায় আসছেন প্রতিষ্ঠান প্রধান ও কর্মচারীরা
  • ১৬ মার্চ ২০২৬
ধানের খোসার ছাই নিয়ে গবেষণা, চুয়েটের চার শিক্ষার্থী পেলেন…
  • ১৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence