বৃষ্টি কমবে কবে, জানাল আবহাওয়া অফিস

০৫ অক্টোবর ২০২৩, ০৫:২০ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM
বৃষ্টি

বৃষ্টি © সংগৃহীত

মৌসুমি বায়ু বিদায় নেওয়ার ঠিক আগে তুমুল বৃষ্টি রাজধানীসহ সারা দেশে। দুই দিন আগে থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবারও দেশের বিভিন্ন এলাকায় চলছে বৃষ্টি।

আজ সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘে ঢাকা। সকালে গুড়িগুড়ি বৃষ্টি ছিল। বেলা বেড়ে যাওয়ার সঙ্গে বৃষ্টি বেড়েছে রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৪৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর সারা দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে পটুয়াখালীর কুয়াকাটায়, ১৭৩ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় থাকা লঘুচাপটি বর্তমানে বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশে আছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।  

আরও পড়ুন: রাজশাহীতে রাস্তায় চলছে নৌকা

আজ সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, বৃষ্টি কাল শুক্রবারও চলতে পারে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে। আগামী শনিবারও এর রেশ থাকতে পারে। তবে রোববার থেকে রাজধানীর আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে। আর উত্তরাঞ্চলে বৃষ্টি কাল থেকেই কমে যেতে পারে।

ট্যাগ: বৃষ্টি
গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close