রাজশাহীতে রাস্তায় চলছে নৌকা

০৫ অক্টোবর ২০২৩, ০৪:২৭ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:০০ PM
রাজশাহীর রাস্তায় চলছে নৌকা

রাজশাহীর রাস্তায় চলছে নৌকা © সংগৃহীত

রাজশাহীতে হঠাৎ অতিভারী বৃষ্টির কারণে তলিয়ে গেছে রাস্তাঘাট ও বাড়িঘর। টানা বৃষ্টিতে রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন নগরবাসী।

জলাবদ্ধতায় যানচলাচল না করতে পারলেও রাস্তায় চলছে নৌকা। রাজশাহী সিটি করপোরেশন কর্তৃপক্ষ বলছে, বৃষ্টির পানি নামতে আরও এক থেকে দুদিন সময় লাগবে।

রাজশাহী আবহাওয়া অফিসের তথ্যমতে, বুধবার (৪ অক্টোবর) রাত ১০টার দিকে থেকে রাজশাহীতে শুরু হয় অতিভারী বৃষ্টি। বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুর ১টা পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে ২৪৬ মিলিমিটার।

শহরের বর্ণালির মোড় এলাকা ঘুরে দেখে গেছে, জলাবদ্ধতায় কোনো যানচলাচল করতে না পারায় নৌকায় করে পারাপার হচ্ছে মানুষ। বর্ণালির মোড় থেকে কামরুজ্জামানের মাজার পর্যন্ত নৌকা চলাচল করতে দেখা গেছে। স্থানীয়রা বলছেন, যানচলাচল করতে না পারায় এখানে নৌকার ব্যবস্থা করা হয়েছে। কিছু স্বেচ্ছাসেবী নৌকা পার করছেন। অনেকে তাদের টাকাও দিচ্ছেন।

আরও পড়ুন: ভারতের সঙ্গে সম্পর্ক ভালো থাকাটা আমাদের জন্য ভালো: কাদের

সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার বলেন, রাজশাহী সিঅ্যান্ডবির মোড়ে কিছু জলকপাট আছে। এগুলোর প্রশস্ততা দুই থেকে আড়াই ফুট, এটি বাড়াতে হবে। তবে এ কাজটি আমাদের নয়, পানি উন্নয়ন বোর্ডের। তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা এগুলো নিয়ে কাজ করছেন।

তিনি আরও বলেন, সব ড্রেন ও নদীর পাড় পরিষ্কার করা হয়েছে। কিছু নির্মাণকাজ চলমান থাকায় এ জলাবদ্ধতা সৃষ্টি হয়। আমরা কাজ করছি। আশা করছি নতুন করে বৃষ্টি না হলে আগামী দু-একদিনের মধ্যে সব পানি নেমে যাবে।

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close