বাসচাপায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

০৪ অক্টোবর ২০২৩, ১২:০৯ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৪৮ PM
নিহত নুরুল আমিন

নিহত নুরুল আমিন © সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় বাসচাপায় নুরুল আমিন (৩৫) নামের এক মাদরাসার শিক্ষক নিহত হয়েছেন। বুধবার (৪ অক্টোবর) সকাল ৯টায় টোক-কাপাসিয়া আঞ্চলিক সড়কের লোহাদী নামাবাজার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল আমিন কাপাসিয়ার-টোক ইউনিয়নের টোকনগর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তিনি নরসিংদীর মনোহরদী থানার কোচের চর ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষক।

কাপাসিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিঠুন বৈদ্য বলেন, আজ সকাল ৯টার দিকে জলসিঁড়ি পরিবহনের একটি বাস টোক থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিলে মোটরসাইকেল আরোহী নুরুল আমিন ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ ঘাতক বাসটিকে হেফাজতে নিলেও চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বটি দিয়ে কুপিয়ে মাকে হত্যার অভিযোগ, আটক মেয়ে
  • ২৫ অক্টোবর ২০২৬
পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ: কখন জরুরি এন্ডোস্কোপি প্রয়োজন?
  • ২৫ অক্টোবর ২০২৬
মসজিদ কি শুধু ইবাদতের জায়গা নাকি এর সামাজিক গুরুত্বও রয়েছে?
  • ২৫ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ৯-এ নতুন বেতন স্কেলে ৩৮ পদে চাকর…
  • ২৫ অক্টোবর ২০২৬
তারেক রহমানের জাপান সফর: বিনিয়োগের অঙ্ক ছাড়িয়ে নতুন সম্ভাবন…
  • ২৫ অক্টোবর ২০২৬
প্রাথমিকের ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা নেই
  • ২৫ অক্টোবর ২০২৬