ইলিয়াসকে ধরতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ 

০২ অক্টোবর ২০২৩, ০৬:৩৬ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫০ PM
ইলিয়াস হোসাইন

ইলিয়াস হোসাইন © সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইনে করা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারের মামলায় প্রবাসী ইলিয়াস হোসাইনেকে ট্রাইব্যুনালে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এই নির্দেশ দেন। ট্রাইব্যুনালের বিশেষ পিপি নজরুল ইসলাম শামীম বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে গত ৩১ আগস্ট ইলিয়াসের স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেওয়া হয়। ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, আগামী ২৬ নভেম্বরের মধ্যে ইলিয়াসকে ট্রাইব্যুনালে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। পত্রিকায় প্রকাশিত এই বিজ্ঞপ্তি ২৬ নভেম্বর ট্রাইব্যুনালে দাখিল করতেও নির্দেশ দেওয়া হয়েছে। 

গত বছর ২৭ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় মামলাটি করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার। 

আরও পড়ুন: মার্কিন ভিসা নীতি নিয়ে পুলিশের কোনো চিন্তা নেই: নবনিযুক্ত ডিএমপি কমিশনার

বাদী বনজ কুমার এজাহারে উল্লেখ করেন, সাবেক এসপি বাবুল আক্তার তাঁর স্ত্রী মীতুকে হত্যা করেন। পিবিআই ওই মামলাটি তদন্ত করে চার্জশিট দাখিল করেছে। ওই মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বনজসহ পিবিআই–এর বিরুদ্ধে ইলিয়াস হোসাইন ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়িয়েছেন। ওই ভিডিওতে ইলিয়াস তাঁর বক্তব্যের মাধ্যমে রাষ্ট্রের ভাবমূর্তি ও বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করা, রাষ্ট্রের হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা-বিদ্বেষ, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও অস্থিরতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রয়াস করেন।

রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে শিরীন শারমিন চৌধুরী
  • ০৭ এপ্রিল ২০২৬
৩ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম সংশোধনের বিল পাস সংসদে
  • ০৭ এপ্রিল ২০২৬
মধ্য রাতের মধ্যে যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির আভাস
  • ০৭ এপ্রিল ২০২৬
উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে চীন, আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ জানা গেল
  • ০৭ এপ্রিল ২০২৬
হামের প্রাদুর্ভাব ঠেকাতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে: রিজভী
  • ০৭ এপ্রিল ২০২৬
close