অনুমতি ছাড়া কর্মসূচি পালন করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

০২ অক্টোবর ২০২৩, ০৩:৫৯ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫০ PM
নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান

নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান © ফাইল ছবি

অনুমতি ছাড়া রাজধানীতে কোনো সংগঠন কোনো কর্মসূচি পালনের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে নির্ভয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান।

কর্মসূচি পালনের ক্ষেত্রে কোনো দল বা সংগঠন অনুমতি না নিলে কী ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাবিবুর রহমান এ হুঁশিয়ারি দেন।

আজ সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস সেন্টারে মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন ডিএমপির নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান।

এর আগে গত শনিবার ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হাবিবুর রহমান। রাজধানীর মিন্টো রোডে ডিএমপি সদর দপ্তরে বিদায়ী কমিশনার খন্দকার গোলাম ফারুকের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

আরও পড়ুন: ‘মেসেজ টু কমিশনারে’ সরাসরি অভিযোগ জানানো যাবে: ডিএমপি কমিশনার

মিট দ্য প্রেস অনুষ্ঠানে ডিএমপি কমিশনারের কাছে জানতে চাওয়া হয়, যুক্তরাষ্ট্রের ভিসা নীতি পুলিশের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে কি না। জবাবে হাবিবুর রহমান বলেন, ভিসা নীতি কোনো একটি দেশের নিজস্ব বিষয়, এটা নিয়ে পুলিশের কারও উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

আসন্ন নির্বাচনে অবৈধ অস্ত্রের ঝনঝনানি মোকাবিলা অন্যতম বড় চ্যালেঞ্জ বলে মনে করেন হাবিবুর রহমান। তিনি বলেন, ঢাকায় নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে, তেমন সব ধরনের সক্ষমতা ডিএমপির রয়েছে।

বটি দিয়ে কুপিয়ে মাকে হত্যার অভিযোগ, আটক মেয়ে
  • ২৫ অক্টোবর ২০২৬
পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ: কখন জরুরি এন্ডোস্কোপি প্রয়োজন?
  • ২৫ অক্টোবর ২০২৬
মসজিদ কি শুধু ইবাদতের জায়গা নাকি এর সামাজিক গুরুত্বও রয়েছে?
  • ২৫ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ৯-এ নতুন বেতন স্কেলে ৩৮ পদে চাকর…
  • ২৫ অক্টোবর ২০২৬
তারেক রহমানের জাপান সফর: বিনিয়োগের অঙ্ক ছাড়িয়ে নতুন সম্ভাবন…
  • ২৫ অক্টোবর ২০২৬
প্রাথমিকের ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা নেই
  • ২৫ অক্টোবর ২০২৬