প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোক হেলথ কেয়ারের আলোচনা-দোয়া মাহফিল

৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৯ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫২ PM
আলোক হেলথ কেয়ারের আলোচনা সভা ও দোয়া মাহফিল

আলোক হেলথ কেয়ারের আলোচনা সভা ও দোয়া মাহফিল © টিডিসি ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলাস্থ একটি কমিউনিটি সেন্টারে এই কর্মসূচি পালন করা হয়।

এসময় বেলুন উড্ডয়ন, কেক কাটা, আনন্দ র‌্যালির আয়োজন, গরীব দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও সকলের জন্য খাবার বিতরণও করা হয়। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আলোক হেলথ কেয়ার লি. এর ব্যবস্থাপনা পরিচালক মো: লোকমান হোসেনের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।

এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুজ্জামান। অনুষ্ঠানের উদ্বোধন করেন ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম লেবু।

এসময় বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক মো: জামিলুর রহমান মিরন, দপ্তর সম্পাদক মো: খোরশেদ আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: সৈয়দ মাহমুদ তারেক পুলু, যুব ক্রীড়া সম্পাদক মো: এহসানুল ইসলাম (সর্দার আজাদ), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান মিয়া। 

এসয় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, ঘাটাইল উপজেলার আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬