কাবা শরিফের সামনে দাড়িয়ে নিষিদ্ধপল্লী উচ্ছেদের শপথ শামীম ওসমানের

২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৩ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৫ PM
শামীম ওসমান।

শামীম ওসমান। © সংগৃহীত

ওমরাহ হজ পালন করতে গিয়ে পবিত্র কাবা শরিফের সামনে দাঁড়িয়ে নারায়ণগঞ্জের নিষিদ্ধপল্লী উচ্ছেদ, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজী নির্মূলের শপথ নিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সৌদি আরবে হজ পালনরত অবস্থায় এক ভিডিও বার্তায় একথা জানান তিনি।
শামীম ওসমান বলেন, আমি মন খুলে আমার এলাকাবাসীর জন্য, দেশবাসীর জন্য দোয়া করেছি। আপনারাও দোয়া করবেন যেন আমার হজ কবুল হয়। এ কাবা শরীফ ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম নারায়ণগঞ্জ থেকে নিষিদ্ধপল্লী উচ্ছেদ করবো। আল্লাহ আমাকে কবুল করেছিল শেখ হাসিনার উছিলায়।

তিনি আরও বলেন, আপনারা সব ভালো মানুষগুলো যদি এগিয়ে আসেন তাহলে মাদক সমস্যা সমাধান করা সম্ভব। পুলিশের একার পক্ষে এটি সম্ভব নয়। পঞ্চায়েত ভিত্তিক সমাজ ব্যাবস্থা করলে এ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজী সমস্যার সমাধান করা সম্ভব। আল্লাহ যদি বাঁচিয়ে নিয়ে আসে আমি এ ব্যাপারে উদ্যোগ নেব। আমি আপনাদের সবার সহযোগিতা চাই।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬