গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৭ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
গণঅধিকার পরিষদ

গণঅধিকার পরিষদ © লোগো

গণঅধিকার পরিষদের (নুরপন্থী) ১৬৩ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (২৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ১০ জুলাই কাউন্সিলের মাধ্যমে সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান নির্বাচিত হন। এছাড়া উচ্চতর পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন আবু হানিফ, শাকিল উজ্জামান, হানিফ খান সজিব, শহিদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনিম, আব্দুজ জাহের, অ্যাডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকী, জসিম উদ্দিন।

ঘোষিত আংশিক কমিটিতে সহ-সভাপতি করা হয় ১৭ জন, যুগ্ম সাধারণ সম্পাদক করা হয় ১৩ জন, সাংগঠনিক ১০ বিভাগে ১০ জনকে সাংগঠনিক সম্পাদক করা হয়। সম্পাদক করা হয় ৩৪ জন, সহ-সম্পাদক ৬৮ জন, সদস্য করা হয় ১৯ জনকে।

আরও পড়ুন: গণঅধিকার পরিষদ থেকে চূড়ান্তভাবে বাদ রেজা কিবরিয়া

আংশিক কেন্দ্রীয় কমিটিতে সহ সভাপতি হিসেবে রয়েছেন, নাজমুস সাকিব, এ্যাড. বিপ্লব কুমার পোদ্দার, মো. সোহরাব হোসেন,আব্দুর রহমান, জাফর মাহমুদ, মো. নিজাম উদ্দিন, ইঞ্জি.কবীর হোসেন, শফিকুল ইসলাম, ওয়াহেদুর রহমান মিল্কি প্রমুখ।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন, হাসান আল মামুন, মাহফুজুর রহমান খান, মো. মশিউর রহমান, এ্যাড. তৌফিক শাহরিয়ার, মো. রবিউল হাসান, জিলু খান, ঝুনু রঞ্জন দাস, মুহাম্মদ তুহিন ফারাবী, মো. শাখাওয়াত হোসেন (রাতুল), আনিসুর রহমান মুন্না, কামরুন নাহার ডলি, এস এম সাফায়েত হোসাইন, জামান আহমেদ সিদ্দিকী।
 
সাংগঠনিক সম্পাক হিসেবে রয়েছেন, মো তোফাজ্জল হোসেন (ঢাকা), মো. সুমন কবির (রাজশাহী ), মাসুদ মোন্নাফ (রংপুর), বায়েজিদ হোসেন সাহেদ (ফরিদপুর), রফিকুল ইসলাম রাসেল (বরিশাল), আশিক ইকবাল (খুলনা), আব্দুল্লাহ আল মামুন সুজন (সিলেট), মো. ইকবাল হোসাইন (ময়মনসিংহ), ইঞ্জি. মুরাদ (কুমিল্লা) ও লোকমান হোসেন (চট্টগ্রাম)। 

প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬
মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬